টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 22 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন

প্রতিবেদক
ওবাইদুল খান
February 22, 2026 12:23 pm

ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে বিয়ের স্বীকৃতির দাবিতে এক তরুণী অনশন শুরু করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তিনি কথিত স্বামীর বাড়িতে অবস্থান নেন এবং স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকি দেন। তরুণীর দাবি, তিন বছর আগে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে বন্ধুদের উপস্থিতিতে ধর্মীয়ভাবে বিয়ে সম্পন্ন হয়।

পরবর্তীতে তাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয় বলেও তিনি জানান। সম্প্রতি ওই যুবক যোগাযোগ বন্ধ করে দিলে তিনি তার বাড়িতে গিয়ে অবস্থান নেন। অভিযোগ রয়েছে, ঘটনার পর যুবক ও তার পরিবার বাড়ি ছেড়ে চলে যায়। বর্তমানে স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। এ বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডেপুটি স্পিকারের প্রস্তাব এখনো বিরোধীদলের জন্য ওপেন আছে: প্রধানমন্ত্রী

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, এখনো নিখোঁজ ৪৭৫৭

বীরগঞ্জ–কাহারোলকে মাদকমুক্ত করার ঘোষণা এমপি মনজুরুল ইসলামের

নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আগামী এক সপ্তাহে শতভাগ শিশু হামের টিকার আওতায় চলে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি উন্নয়নকাজে এমপি রাখেন ৫০ ভাগ, চামচারা রাখে ২৫ ভাগ-ব্যারিস্টার রুমিন  ফারহানা

রায় ঘিরে জনমনে আতঙ্ক নেই: স্বরাষ্ট উপদেষ্টা

বীরগঞ্জে ট্রাকচাপায় কারিতাস কর্মকর্তার মৃত্যু

টাকা আছে, কিন্তু খরচ করা যাচ্ছে না, অদ্ভুত সংকটে ইয়েমেন