টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 28 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
January 28, 2026 4:08 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আবু সায়েদ (৬০) গ্রেফতার করা হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারী) বিকাল ৫.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর নাসিরনগর আর্মি ক্যাম্পের মেজর ইমরন মাসুম সাব্বির এর নেতৃত্বে সেনাবাহিনীর চৌকস টহল দল দ্বারা অপারেশন পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরে আবু সায়েদ কে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের ধনু মিয়ার ছেলে। আবু সায়েদ হত্যা ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিনের পলাতক ছিলেন।
স্থানীয় ভুক্তভোগীরা জানিয়েছেন, তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি, ডাকাতি সহ নানা অভিযোগ রয়েছে এবং ৫ টি  ডাকাতি মামলা বিদ্যমান রয়েছে।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম জানিয়েছেন, যৌথ বাহিনীর একটি অভিযানে আবু সায়েদ কে আটক করা হয়েছে। সে এখন পুলিশ হেফাজতে রয়েছে, এবং আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
বিদ্যুৎস্পৃষ্ট

ফজরের নামাজ পড়ে আর বাসায় ফেরা হলো না,’বাসের ধাক্কায় না ফেরার দেশে তাসিকুল ইসলাম

সরকারি চাকরিজীবীদের বাড়ল একাধিক সুবিধা

কুমিল্লায় ভোক্তা অধিকার অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে জরিমানা

সরকার, সরকারি প্রাথমিকে দিতে হবে না পরীক্ষার ফি: গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা

হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল

রাউজানে ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘বাঘের মেলা’ অনুষ্ঠিত: লোকজ উৎসবে জনস্রোত

স্বরাষ্ট্রমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীর দায়িত্ব বাড়ল

উল্লাপাড়ায় পুকুরে ভাসছিল বৃদ্ধার লাশ

২৬ টি মাদক মামলার এজাহারভূক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতার

পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারালো এক যুবকের