টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 3 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী দোসরদের নিয়ে এনসিপি দল গঠন করছে – আমিনুল হক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 3, 2025 4:51 pm

নতুন রাজনৈতিক দল এনসিপি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগের লোক নিয়ে এনসিপি মিছিল মিটিং করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

শনিবার বিকেলে রাজধানীর খিলক্ষেত তলনা রুহুল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট এর (বাড্ডা থানা বনাম উত্তরা পূর্ব থানা এবং পল্লবী থানা বনাম উত্তরখান থানা) দুইটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি এনসিপি নিয়ে আরো বলেন- আওয়ামী লীগের নেতা কর্মীদের মামলা থেকে বাঁচানো এবং পুলিশের গ্রেফতার থেকে রক্ষা করার জন্য অর্থের বিনিময়ে এনসিপি নেতারা তাদেরকে দলে নিচ্ছে।
মিয়ানমারের সঙ্গে ‘মানবিক করিডোর’ ইস্যুতে রাজনৈতিক দল, জাতীয় সংসদের আলোচনা ও জনগণকে অন্তর্বর্তী সরকার পাশ কাটিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা আমিনুল হক। এ প্রসঙ্গে তিনি বলেন, অন্তবর্তী সরকারের ভিতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। জনগণের পরামর্শ ছাড়াই তারা নিজেদের মত করে করিডোর দেয়ার চেষ্টা করছেন। রাজনৈতিক দল, সংসদ এবং জনগণকে পাশ কাটিয়ে করিডোর দেয়ার চেষ্টা করলে এদেশের জনগণ মেনে নিবে না।
নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন- আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য। কিন্তু দুঃখের বিষয় আমরা যাদেরকে সরকারে বসিয়েছি তারা এখন নির্বাচন চাইলে জ্বালা মনে করে।
নির্বাচনের সময় প্রসঙ্গে তিনি বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে নির্বাচনের জন্য।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসময় বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এমএ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মহানগর যুগ্মআহবায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আকতার হোসেন, আতাউর রহমান, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খেজুরের দাম নিয়ে তর্কের জেরে গ্রাহককে চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত সফরে সরকারি সেবা গ্রহণের মূল্য পরিশোধ করতে হবে: মন্ত্রী পরিষদ সচিব

আখাউড়া-সিলেট রেলপথে ৫ স্টেশন বন্ধ, বাড়ছে যাত্রী দুর্ভোগ

বিশ্বকাপে সবচেয়ে বেশি নিপীড়িত দল ইরান: ইরানের কোচ

হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী পাঁচ দিনের রিমান্ডে

খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে গণবিরোধী বলে: প্রধানমন্ত্রী

মার্চের ২৩ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৮৩ কোটি ডলার

কুমিল্লায় রেললাইনের ওপর ছিটকে পড়ে অটোচালকের মৃত্যু

জুলাই আন্দোলনের দুই বছর, ২০২৪ সালের আজকের দিনে হয়েছিল সূচনা