টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজসাক্ষী করতে ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে: চিফ প্রসিকিউটর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 24, 2026 7:13 pm

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রাজসাক্ষী করতে প্রসিকিউশন টিমের সদস্যদের মধ্যে ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ট্রাইব্যুনালের প্রসিকিউটর কেউ অনিয়মে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আমিনুল ইসলাম।

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আরও জানান, জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কি না যাচাইবাছাই করা হবে। যদি তদন্তে ভুল বা গাফিলতি থাকে, সে অনুযায়ী আইনি সুযোগ থাকলে তারও ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিন সকালে জুলাই আন্দোলনের মামলাসহ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রসিকিউশন টিমের সব সদস্যের সঙ্গে বৈঠক করেন আমিনুল ইসলাম। বৈঠকে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার) গাজী মোনাওয়ার হুসাইন তামীমের বিরুদ্ধে গুরুতর আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন আরেক প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।

বি এম সুলতান মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযোগ তুলে সরব হয়েছেন। সদ্য বিদায়ী প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামের শেষ কর্মদিবস গত সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উত্তরার ডিএল পেট্রোল পাম্পের টাকা ছিনতাই জড়িত ৫ আসামী গ্রেপ্তার

স্বপ্ন থামেনি: ইউএনও’র সহায়তায় এসএসসিতে বসলো প্রতিবন্ধী শিক্ষার্থী

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করলো বিএনপি

চরপাকায় গণসংযোগ ও নামোজগনাথপুরে পথসভা করলেন ড. কেরামত আলী

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকা থেকে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯

ট্রেনে কাঁটা পড়ে এক শ্রমিকের শরীর থেকে পা  বিচ্ছিন্ন

দক্ষিণ কেরাণীগঞ্জে ব্যবসায়ী অপহরণ ও নির্মম নির্যাতন, ৫০ লাখ টাকা চাঁদা দাবি

নাসির নগরে জুলাই যোদ্ধা শহীদ ইমরানের পিতা সড়ক দুর্ঘটনায় নিহত

২০২৫ সালে সারাদেশে ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ড দিনে গড়ে ৭৫টি, আহত ২৬৭, নিহত ৮৫ জন

দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার