টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 22 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ ও সমাবেশ

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
September 22, 2026 5:35 pm

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ,ছাত্রলীগ
দেশে নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে নাসিরনগর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল।

নাসিরনগর উপজেলা যুবদলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার প্রতিবাদে গণবিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মিছিলে অংশগ্রহণকারীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে স্থানীয় কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কলেজ মোড় শহীদ ইমরান চত্বরে, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাসিরনগর উপজেলা যুবদলের সভাপতি মোঃ জামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ চৌধুরী নেতৃত্বে আয়োজিত মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
‎‎মিছিল পরবর্তি সমাবেশে উপজেলা যুবদল সভাপতি মোঃ জামাল আহমেদ  বলেন, “তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনার প্রতি আস্থা রেখে আমরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছি। জনগণের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে থাকবে।”
‎
‎তিনি আরো বলেন, “নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যদি মানুষের জানমাল নিয়ে খেলতে চায়, গুপ্ত হামলা কিংবা নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে, তাহলে তাদের সেই অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।”
‎
‎সাধারণ সম্পাদক মোঃ মাসুদ চৌধুরী  আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মানুষের অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয়—সেই লক্ষ্যেই আমরা মাঠে আছি।
আয়োজিত সমাবেশে নেতারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর ২৪৩ সংসদীয়  আসনের এমপি এম এ হান্নান মহোদয় এবং উপজেলা যুবদল সভাপতি মোঃ জামাল আহমেদ ভাইয়ের দিকনির্দেশনায় নাসিরনগর উপজেলা যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে।”
‎উপজেলা যুবদলের সহ- সভাপতি আব্দুল কাদের সেন্টু বলেন, “আমরা কোনো ধরনের নৈরাজ্য চাই না, সংঘাত চাই না। আমরা চাই মানুষ নিরাপদে চলাফেরা করুক, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন থাকুক। তবে কেউ যদি জনগণের শান্তি বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে আমরা রাজপথে থেকে তার বিরুদ্ধে সোচ্চার থাকব।”
‎

এ সময় সমাবেশে দায়িত্বশীল নেতারা – সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “নাসিরনগর উপজেলায় কোনো অপশক্তিকে সাধারণ মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জনগণের পাশে থেকে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত থাকবে।”

‎মিছিলে অংশগ্রহণকারীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
‎বিক্ষোভ মিছিলে ছাত্রদল,  যুবদলের  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বালিয়াকান্দি বাজারে মোবাইল কোর্টের অভিযান, মিষ্টান্ন দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা

যুদ্ধ ইস্যুতে পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

পল্টনে যাত্রী বেশে দুই যুবক রিক্সাচালককে ছুরিকাঘাত করে রিক্সা ছিনতাই

রাজধানীর হাতিরঝিলে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু

হরমুজ প্রণালি বন্ধে সার সরবরাহে ধস,বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা

রাজনৈতিক হয়রানি-মূলক ১০০৬ মামলা প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী

২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঘোষণা

সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন বাংলাদেশি হজযাত্রী

যাত্রাবাড়ী এলাকায় একটি বাসায় ঝুলছিল রিক্সাচালকের মরদেহ