টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 9 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসের রতনপুরে বাড়ির সামনে মাদক ও জুয়ার আস্তানার অভিযোগ

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া
March 9, 2026 4:08 am

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর চকে একটি বাড়ির সামনে মাদক ও জুয়ার আস্তানা বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সেখানে প্রকাশ্যে এসব অপকর্ম চললেও জড়িতদের প্রভাবের কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, রতনপুর চকের একটি বাড়ির সামনে নিয়মিতভাবে জুয়ার বোর্ড বসানো হয় এবং সেখানে মাদক সেবন ও কেনাবেচাও হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয় কয়েকজন ব্যক্তি জুয়ার বোর্ড পরিচালনার সঙ্গে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ বিষয়ে রতনপুর গ্রামের বাসিন্দা মো. দুলাল সরকার (৫৫) নামে এক ব্যক্তির সাক্ষা কার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত হলে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করলে দুলাল সরকারের স্ত্রীসহ পরিবারের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তথ্য সংগ্রহে বাধা দেন বলে অভিযোগ ওঠে।

এছাড়া দুলাল সরকারের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে পাড় বেঁধে বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, সরকারি নলকূপ ও গভীর নলকূপের কুয়ার ওপরও ভবন নির্মাণ করা হয়েছে।

এদিকে স্থানীয়রা আরও অভিযোগ করেন, গত নির্বাচনে তিনি তালা মার্কার পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছিলেন।
এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মাদক ও জুয়ার আস্তানা বন্ধসহ অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১ কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্বার

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্স অভিযানে কোটি টাকার ভারতীয় বাজি উদ্বার

শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ রাউজানে মহেন্দ্র স্মৃতি নিকেতনে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন

কুমিল্লায় অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-১

পরিচ্ছন্ন কালীগঞ্জ গড়ার প্রত্যয়ে এক নতুন পথচলা

বীরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ,

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

শিক্ষা উন্নয়নে নিরলস কাজের স্বীকৃতি পেলেন ইউএনও ইমরানুজ্জামান

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা