টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 14 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান: ইরানি সেনাপ্রধান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 14, 2026 8:46 pm

ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি এ ঘোষণা দেন। শনিবার (১৪ মার্চ) ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন ঘোষণা দেন।

মেজর জেনারেল হাতামি বলেন, আইআরআইএস দেনা-এর ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে ইরানে ফিরে আসছিল। সে সময় সম্পূর্ণ বিনা উসকানিতে জাহাজটিতে হামলা চালিয়ে শতাধিক ক্রুকে হত্যা করা হয়। আমরা এই হামলার উপযুক্ত জবাব দেবো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আইআরআইএস দেনা-এর ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহস এবং আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। ইরানের প্রতিরক্ষা বাহিনী দেশের সমুদ্রসীমা রক্ষা এবং নৌবাহিনীর শক্তিবৃদ্ধির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।’

গত ১৮ ফেব্রুয়ারি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের বিশাখাপত্তমে আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলন ২০২৬’ আয়োজন করা হয়। ৭০টিরও বেশি দেশ এই মহড়ায় নিজেদের এক বা একাধিক যুদ্ধজাহাজ নিয়ে অংশ নেয়। এসব দেশের মধ্যে ছিল ইরানও। নিজেদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা নিয়ে মহড়ায় অংশ নিয়েছিল ইরান। মহড়া শেষে ইরানে ফেরার পথে ভারত মহাসাগর অঞ্চলে শ্রীলঙ্কার উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় ধ্বংস হয়ে যায় আইআরআইএস দেনা।

জাহাজটিতে থাকা ১০৪ জন ক্রুর মধ্যে ৯৪ জনই নিহত হন। নিহতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। শুক্রবার এসব মরদেহ তেহরানকে ফেরত দিয়েছে কলম্বো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা

ভূরুঙ্গামারীতে বৃদ্ধ মা-বাবাকে মারধর ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই ছেলে গ্রেফতার

ছাত্রী হোস্টেলের একটি কক্ষ থেকে ঝুলন্ত (এনসিপি) নেত্রীর মরদেহ উদ্ধার!

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন দগ্ধ দুই মেয়ে জাতীয় বার্ণে ভর্তি

জুলাই না থাকলে যমুনা, নির্বাচন ও সরকার-কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না: জামায়াত আমির

শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে সংসদ সদস্য ড. কেরামত আলীর মতবিনিময়।

নাসিরনগরে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে টিকটকারদের অশ্লীলতা

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

শ্যামপুর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার

জব্দ করা জাহাজ যুক্তরাষ্ট্র ফেরত না দিলে পাল্টা ব্যবস্থা নেবে ইরান