টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 15 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকের শাখায় হামলা প্রতিশোধমূলক: ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 15, 2026 4:08 am

উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ব্যাংকের শাখায় হামলাকে প্রতিশোধমূলক পদক্ষেপ বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, ইরানি ব্যাংকে হামলার জবাব হিসেবেই এই আঘাত হানা হয়েছে। শনিবার (১৪ মার্চ) আইআরজিসির মুখপাত্র সরদার নাইনি এ মন্তব্য করেন। সূত্র: এএফপি।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শত্রুপক্ষ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দুটি ব্যাংক ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আমেরিকান ব্যাংকের শাখাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সতর্ক করে দিয়ে তিনি বলেন, শত্রুপক্ষ যদি একই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটায়, তাহলে এই অঞ্চলে অবস্থিত সব আমেরিকান ব্যাংকের শাখা আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

দুবাই আন্তর্জাতিক ফিন্যান্সিয়াল সেন্টার এলাকায় পরপর দুটি হামলার ঘটনার পর দুবাইয়ে অবস্থিত সিটিগ্রুপ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো বড় মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, এমন পরিস্থিতিতে এইচএসবিসি ব্যাংক কাতারে তাদের সব শাখা বন্ধ করে দিয়েছে এবং ওই অঞ্চলে তাদের কর্মীদের জন্য বাসা থেকে কাজ করার নীতি কার্যকর করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নবম পে-স্কেলে অতিরিক্ত সুবিধা পাবেন যারা

দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

বেলজিয়ামকে ২-১ গোলে বিদায় করে সেমিফাইনালে স্পেন

বটির কোপে মা খুন, শিক্ষক ছেলে পুলিশ হেফাজতে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল এক নারীর

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দক্ষিণ কেরাণীগঞ্জে ব্যবসায়ী অপহরণ ও নির্মম নির্যাতন, ৫০ লাখ টাকা চাঁদা দাবি

গাজীপুরে পাঁচ হত্যা ময়নাতদন্ত শেষে লাশ ফিরল স্বজনদের ঘরে

নাসিরনগরে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে প্রশাসনের অভিযান, জরিমানা

রাজধানীর হাজারীবাগ এলাকায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার