রাজধানীর তুরাগের মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারী অটো রিক্সা থেকে ভেনেটি ব্যাগ টান দিলে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার(২১)নামের এক নারীর মৃত্যু।
বৃহস্পতিবার(১৯ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে তাকি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
নিহত মুক্তার স্বামী লিমন হোসেন জানান,
আমার স্ত্রী আজ সকাল সাড়ে নয়টার দিকে মার্কেট করে অটো রিক্সায় বাসায় ফেরার পথে তুরাগের মেট্রো রেল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা আমার স্ত্রীর ব্যাগ ধরে টান দেয়। এতে আমার স্ত্রী অটো রিক্সা থেকে পড়ে গুরুত্ব আহত হন,পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়। ওখানে অবস্থার অবনতি হলে অন্য আরেকটি হাসপাতালে নিয়ে যায় , ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান আমাদের গ্রামের বাড়ি রাজশাহী জেলা গোদাগাড়ী থানা ফরহাদ- পুর গ্রামে আব্দুল জলিলের মেয়ে, বর্তমানে দক্ষিন খানের হায়দ্রাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















