টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 20 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 20, 2026 10:19 pm

ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ে মুসল্লিদের বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। নামাজ পড়তে গেলে তাদের ওপর টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে হামলা চালিয়েছে ইসরায়েল। খবর: আনাদোলু এজেন্সির।

ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
মসজিদে প্রবেশে বাধার মুখে পড়ে অনেক মুসল্লি আশপাশের সড়কেই ঈদের নামাজ আদায় করেন। এ সময় ফিলিস্তিনি কর্তৃপক্ষ কাছাকাছি স্থানে জড়ো হয়ে নামাজ আদায়ের আহ্বান জানায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, জেরুসালেমের পুরান শহরের বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়। একাধিক স্থানে টিয়ার গ্যাস ব্যবহার করে মানুষকে ছত্রভঙ্গ করা হয়েছে এবং অন্তত একজনকে আটক করা হয়েছে।

এদিকে, টানা প্রায় ২১ দিন ধরে আল-আকসা মসজিদ বন্ধ রয়েছে বলে জানা যায়। ঈদের দিনও মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

জেরুসালেমের বিভিন্ন চেকপয়েন্ট বন্ধ থাকায় অনেক ফিলিস্তিনি মসজিদে যেতে পারেননি। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই ঘটনাকে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফিল্ম কায়দায় সিএনজি থামিয়ে যুবককে জিম্মি, হাত-পা বেঁধে ৩০ হাজার টাকা-মোবাইল লুট

পুণ্যশীলা উপাসিকা দীপু রাণী বড়ুয়ার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অষ্টপরিষ্কারসহ মহতী সংঘদান অনুষ্ঠিত

কুমিল্লা তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন

‎সাভারের হেমায়েতপুরে গাঁজা ব্যবসায়ী জনতার হাতে আটক: এমপির নির্দেশে পরিচালিত অভিযান

তিতাসে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের এক সদস্য গ্রেপ্তার

গাছে গাছে আমের মুকুল সুভাস ছড়াচ্ছে ঘ্রাণ

ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

গর্ভবতী নারীকে নিয়ে ঢাকায় আসার পথে বাসের ধাক্কায় চালক ও দুই নারী সহ পাঁচ জনের মৃত্যু

পরকীয়া সন্দেহে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করল স্বামী