টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 21 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটিতেও থেমে নেই ঢাকা মেডিকেল

প্রতিবেদক
এ কে ইসলাম
March 21, 2026 3:46 pm

স্বাস্থ্যসেবায় বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এখনও শেষ ভরসার জায়গা। ঈদের ছুটিতেও স্বাস্থ্যসেবায় সরব ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ। ইনডোরে ঈদের দিনেও ভর্তি রোগী প্রায় আড়াই হাজার। চালু রয়েছে প্যাথলজি, এক্সরেসহ অন্যান্য জরুরী স্বাস্থ্যসেবা।

ঈদের দিনে রোগীদের স্বাস্থ্য সেবার খোঁজ নিতে এসে ঢামেকহার উপপরিচালক ডাঃ মোঃ আশরাফুল আলম বলেন ঈদের দিনেও দুই হাজারের বেশি রোগী ভর্তি আছেন ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে। ঈদের ছুটিতেও প্রায় তিন শত চিকিৎসক, পাঁচ শতাধিক নার্স এবং হাজার খানেক অন্যান্য স্বাস্থ্য কর্মী ঢামেকহায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে রোস্টার অনুযায়ী। প্যাথলজি, রেডিওলজি বিভাগসহ সকল জরুরি সেবা চালু রয়েছে ঈদের ছুটিতেও।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

১৯৪৬ সনে জন্মের পর থেকেই ঢাকা মেডিকেলের সেবার দরজা কখনো পুরোপুরি বন্ধ হয়নি একবারের জন্যও। 2600 বেডের হাসপাতালে বর্তমানে দৈনিক গড়ে ৪০০০-৪৫০০ রোগী ভর্তি থাকে আর বহির্বিভাগ, জরুরীবিভাগ মিলিয়ে আরও সাত হাজার রোগী প্রতিদিন স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন ঢামেকহা থেকে। সম্পদের সীমাবদ্ধতা, জনবলের ঘাটতি এবং কিছু আচরণগত সমস্যা সব মিলিয়ে ঢাকা মেডিকেলের কাজটা অনেকটা যুদ্ধের ময়দানে লড়াই করার মতই। ৩৬৫ দিনের এই বিরতিহীন যুদ্ধে না বলার সুযোগ নেই এখানে।

ঢাকা মেডিকেল সাধারণত কাউকে ফেরায় না রোগীদের কষ্টের কথা ভেবেই। দেশসেরা মেডিকেলের প্রতি মানুষের চাওয়া অনেক বেশি। সীমিত সম্পদেই রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা, রোগীদের মুখে হাসি ফোটানোর কঠিনতম কাজটি করতে হয় ঢাকা মেডিকেলের চিকিৎসক-নার্স আর স্বাস্থ্যকর্মীদের। ডাঃ আশরাফুল বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় ঢাকা

মেডিকেল পরিবারের সকল সদস্যদের কাছে এবারের ঈদ আনন্দটা একটু বেশি। তিনি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ঢামেকহার উন্নয়নে তাদের আরও সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন

কুড়িগ্রামে সিজারের তিন দিন পরই নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিচ্ছেন মা

রূপনগরের জনপ্রিয় ওসি মোকাম্মেল হককে প্রত্যাহার, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

অদৃশ্য ইশারায় বদলে যায় সোনার দাম

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

ইউনিসেফ থেকে হামের টিকা কিনছে সরকার, বরাদ্দ ৪১২ কোটি টাকা

ফরিদগঞ্জে পাউবোর সম্পত্তি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়

প্রাথমিক শিক্ষক মন্ডলীরাই জাতির নেতা  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান।

বড়াইগ্রামে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ২