টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 23 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে: অর্থমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 23, 2026 9:46 am

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ আরও বাড়বে। রোববার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় আমির খসরু মাহমুদ চৌধুরী দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘এটা কঠিন সময়, আমাদেরকে স্বীকারই করতে হবে। একে তো অর্থনীতির ভঙ্গুর অবস্থায় আমরা দায়িত্ব নিয়েছি। সাথে সাথে এই যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে, সেটার কারণে অর্থনীতির উপর বড় চাপ সৃষ্টি হয়েছে এবং এই যুদ্ধ যদি চলতে থাকে চাপটা আরো বাড়তে থাকবে। সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয়, বিশেষ করে জ্বালানি নিরাপত্তায় খুব সজাগ আছি। ইতোমধ্যে আমাদের জ্বালানি যে প্রকিউরমেন্ট—ভালো ব্যবস্থাপনার মাধ্যমে এখনো অব্যাহত আছে; যাতে জ্বালানির অভাবে মিল-কারখানা, পাওয়ার সেক্টর বাধাগ্রস্ত না হয়। সেটা এখনো মোটামুটি স্থিতিশীল আছে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে। এখনও পর্যন্ত সরকার যুদ্ধের চাপ জনগণের ওপর পড়তে দেয়নি, তবে ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সংযমী হতে হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ভিন্ন ভিন্ন উৎস বের করেছে। আলাদা উৎস থেকে জ্বালানি সংগ্রহ কার্যক্রম এখনও চলমান আছে। ব্যবস্থাপনার মাধ্যমে সরকার এই পরিস্থিতি সামাল দিতে চায়। এবারের ঈদে জ্বালানি নিয়ে সাধারণের ওপর কোনো চাপ পড়েনি। সবাই মুক্তভাবে ঈদ উদযাপন করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানে দ্বিতীয় দফা বিমান হামলা যুক্তরাষ্ট্রের

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি বিপজ্জনক পেশা: ট্রাম্প

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান ও প্রাইভেট পড়ানো বন্ধ ঘোষণা

জলঢাকায় বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন

রাজবাড়ীতে ইয়াবা- হেরোইন ও অস্ত্রসহ ৬জন গ্রেপ্তার

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

গেল ২২ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

বিপুল পরিমাণ জাল টাকা জব্দসহ জালনোট কারবারী চক্রের সদস্য বৃষ্টি খাতুন গ্রেফতার

শিবির-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, সতর্ক অবস্থানে পুলিশ