টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাপান গেলেন ড. ইউনূস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 24, 2026 5:31 am

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (২২ মার্চ) রাত ১২টা ১২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক ফ্লাইটে টোকিওর উদ্দেশে যাত্রা করেন। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন সাবেক এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। তথ্যসূত্র: কালবেলা

এ তথ্য নিশ্চিত করে এক নির্ভরযোগ্য সূত্র জানায়, টোকিওতে ২৪-২৫ মার্চ অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সংলাপে অংশ নেবেন ড. ইউনূস। এ সম্মেলন এশিয়ায় শান্তি, সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক সমস্যা সমাধানের আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সূত্র মতে, আগামী ২৮ মার্চ রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এস কিউ-৪৪৬ ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ২৪ এর আগস্ট থেকে ২৬ এর ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনকালে ড. ইউনূস যুক্তরাষ্ট্র, লন্ডন, ইতালি, জাপানসহ বেশ কয়েকটি দেশ সফর করেছিলেন।

তবে এতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে খুব কার্যকর কিছু না হওয়ায় সফরগুলো নিয়ে নানা বিতর্ক ছিল। এর আগে ২৫ সালের মে মাসে তিনি জাপান সফর করেছিলেন, যেখানে নিক্কেই ফোরামে অংশ নিয়ে জাপানের প্রধানমন্ত্রীসহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে বৈঠক করেন।

এছাড়া ২৬-এর জানুয়ারি জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাৎকালে তিনি মার্চে জাপান সফরের পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন। সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে সমুদ্র গবেষণা ও নীল অর্থনীতিসংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, যাত্রাটি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং প্রটোকল অনুসরণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর পল্লবীতে শিশু হত্যার অভিযোগ

এসির কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে এক এসি মিস্ত্রির মৃত্যু

গভর্নরের উপদেষ্টাকে ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করলেন কর্মকর্তারা!

তিতাসে বিএনপির লিফলেট বিতরণের মাধ্যমে আক্তারুজ্জামান সরকারের গণ সংযোগ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দালাল চক্রের ৩ সদস্য আটক, এক মাসের কারাদণ্ড

আইজিপির গ্রামের বাড়িতে চুরি!

চার সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প বাঁচতে চিৎকার করছেন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন শিক্ষার্থীকে বিশেষ উপহার

বিশ্বকাপের আগে বড় সুসংবাদ পেলেন ইয়ামাল