টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

“আমি সেদিন হব ক্ষান্ত,যেদিন বাংলাদেশের রোগীরা হবেন শান্ত”: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 24, 2026 5:36 am

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে বর্তমান প্রধানমন্ত্রী নানাবিদ পদক্ষেপ গ্রহণ করেছেন। স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শতভাগ পরিপূর্ণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কবিতার ভাষায় মন্ত্রী বলেন, “আমি সেদিন হব ক্ষান্ত, যেদিন বাংলাদেশের সকল রোগীরা হবে শারীরিকভাবে শান্ত।” রোববার (২২ মার্চ) বিকেলে নরসিংদীর শিবপুরে উপজেলাবাসীর পক্ষ থেকে দেয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে বিদ্যুতের অনেক ঘাটতি রয়েছে। বিগত সরকার কুইক রেন্টালের নামে বিদ্যুৎখাতে ব্যাপক লুটপাট করেছে। আমরা কোনরকম বিদ্যুৎকে ঠিক রাখছি। বিদ্যুতের ঘাটতির কারণে আমাদের রোগীদের ভোগান্তি পোহাতে হয়, অপারেশন থিয়েটারে সমস্যা হয়, লেবাররুমে প্রসূতি মায়েদের কষ্ট হয়। মেডিকেল কলেজ করতে হলে একটি হাসপাতাল করতে হয় না হলে ছাত্ররা লেখাপড়া করবে কীভাবে। নরসিংদীর ১০০ শয্যার সদর হাসপাতালকে আড়াইশ শয্যায় উন্নীত করতে যাচ্ছি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সংবর্ধনা কমিটির আহ্বায়ক নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ ও জেলা বিএনপির সাধারণ স ম্পাদক মনজুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেনসহ অন্যান্যরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শ্যামপুরে স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা

ইভটিজিং, নারী হেনস্তা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ এমপি ড. কেরামত আলীর

নাসিরনগরে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন, এম এ হান্নান এমপি

বীরগঞ্জে আলোর ভূবন সামাজিক সংঘের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

গেল ২২ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

স্বাস্থ্যমন্ত্রীর ‘আত্মীয়’ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার কথিত প্রভাবশালী সাংবাদিক

মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে মোবাইল চুরি  সাংবাদিকসহ ১৩ জনের জিডি

গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে মিরপুরে জামায়াতের বিক্ষোভ

কুমিল্লায় বিক্ষোভের মুখে ১২ ঘণ্টা পর থানা থেকে মুক্ত বিএনপি নেতা রেজাউল কাইয়ুম

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন