টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়াদোত্তীর্ণ ওমরাহ ও ভিজিট ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 26, 2026 8:46 pm

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তাল পরিস্থিতির মাঝে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গত ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু বিশেষ কারণে দেশত্যাগ করতে পারেননি, তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (২৫ মার্চ) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিক যারা ভিজিট ভিসা, ওমরাহ ভিসা এবং ফাইনাল এক্সিট (খুরুজ নেহাই) ভিসায় গিয়ে আটকা পড়েছেন, তারা এই সুযোগের আওতায় থাকবেন। বিশেষ করে গত ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের জন্য এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আটকা পড়া প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর হলো, ১৮ এপ্রিলের মধ্যে দেশত্যাগ করলে কোনো প্রকার জরিমানা (ঘরামা) গুনতে হবে না। এমনকি ভিসার মেয়াদ বৃদ্ধির কোনো ঝামেলা ছাড়াই সরাসরি টিকিট কেটে বিমানবন্দরে গেলেই তারা দেশে ফেরার অনুমতি পাবেন।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, আগামী ১৮ এপ্রিলের পর সৌদি আরবে অবস্থানের আর কোনো সুযোগ থাকবে না; নির্ধারিত সময়ের মধ্যে দেশত্যাগ না করলে পরবর্তীতে কঠোর আইনি জটিলতা ও শাস্তির মুখে পড়তে হতে পারে; যেকোনো দিন টিকিট সংগ্রহ করে সরাসরি বিমানবন্দরে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথ ও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সাধারণ যাত্রী ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতেই সৌদি কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজ গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হয়েছে ৩২ হাজারের বেশি যানবাহন

তারেক রহমানের ওপর হওয়া নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হলে ঢামেকে মৃত্যু

২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব

এক্সপ্রেসওয়েতে মরদেহ উদ্ধার,বাসে ভাড়া নেয়ার সময় টাকা দেখে ইসমাইলকে হত্যার পরিকল্পনা

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত, নিশ্চিত করল ইরানি গণমাধ্যম

শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও

ভূরুঙ্গামারীতে জাতীয় পার্টির কর্মীদের মতবিনিময় সভা