টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা অবস্থান করছে এমন হোটেলগুলো টার্গেট করা হবে: ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 27, 2026 5:50 pm

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে, মার্কিন সেনাদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হোটেলগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে ইরানের সামরিক বাহিনী। শুক্রবার (২৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখারচি বলেছেন, যখন আমেরিকান সেনা একটি হোটেলে প্রবেশ করে, তখন আমাদের দৃষ্টিকোণ থেকে সেই হোটেলটি আমেরিকান হয়ে যায়। আমরা শুধু দাঁড়িয়ে থেকে আমেরিকানদের আমাদের উপর আঘাত হানতে দেব না। তারা যেখানেই থাকুক না কেন, আমাদেরও আঘাত হানতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেন, মার্কিন বাহিনী উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর সাধারণ জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।

‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন সেনারা জিসিসির বিভিন্ন সামরিক ঘাঁটি ছেড়ে হোটেল ও অফিস ভবনগুলোতে আশ্রয় নিয়েছে। একই সঙ্গে তিনি এ অঞ্চলের হোটেলগুলোকে আমেরিকান সেনাদের বুকিং না নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার সাংবাদিক রুবেল মজুমদার নির্বাচিত হলেন প্রচার সম্পাদক

.লীগ নেতার নেতৃত্বে আচরণবিধি লঙ্ঘন করে ধানের শীষের পক্ষে মটরসাইকেল শোডাউন

ফুলের মতো শিশুকে যারা হত্যা করে তারা নরপিশাচ: ত্রাণমন্ত্রী

ভূরুঙ্গামারীতে আইএফআইসি ব্যাংক পিএলসি উপশাখার আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনার

মাইজউদ্দিন হত্যার প্রধান আসামি মনির গ্রেফতার

মালিক-শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১ কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্বার

কুমিল্লা দাউদকান্দিতে নোহা গাড়িতে মিললো ১২০ কেজি গাঁজা, গ্রেপ্তার-২

আশুলিয়ায় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আইয়ুব আলী সিকদার আটক

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত-৫, আহত-১