টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হযরত শাহজালাল বিমানবন্দর চলমান যুদ্ধে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 27, 2026 6:40 pm

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত এক মাসে এই রুটের ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। শুক্রবার (২৭ মার্চ) আরও ২২টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, যুদ্ধের কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এরমধ্যে- ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৪টি, ১৫ মার্চ ২৩টি, ১৬ মার্চ ২৮টি, ১৭ মার্চ ২৬টি, ১৮ মার্চ ২৬টি, ১৯ মার্চ ২৬টি, ২০ মার্চ ২৮টি, ২১ মার্চ ২৫টি, ২২ মার্চ ২০টি, ২৩ মার্চ ২০টি, ২৪ মার্চ ২০টি, ২৫ মার্চ ২০টি, ২৬ মার্চ ২২টি এবং ২৭ মার্চ ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত চারটি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ছয়টি, গালফ এয়ার (বাহরাইন) দুটি, কাতার এয়ারওয়েজ (কাতার) চারটি, এমিরেটস এয়ারলাইন্স (সংযুক্ত আরব আমিরাত) দুটি এবং জাজিরা (কুয়েত) চারটি, মোট ২২টি ফ্লাইট।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
ছিনতাইকারীর ছুড়িকাঘাতে রিস্কাচালক আহত

রাজধানীর ছুরিকাঘাতে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত

বীরগঞ্জে বিএনপির মরিচা ইউনিয়ন নির্বাচনী জনসভা

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড চাঁদপুরের ২৫ গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন ৩ লাখ মানুষ

৫৫ বছর ধরে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোই ১০ গ্রামের মানুষের ভরসা

সংসদে বিল পাস,এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল

নাসিরনগরে নির্বাচন পরবর্তী সংঘাতে অন্তত ১০ জন আহত

নাসিরনগরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ হাতের টানে উঠে যাচ্ছে পিচ

স্বামীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ঢাবির ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত, ১ ঘণ্টা বাড়ল ছাত্রীদের হলে প্রবেশের সময়সীমা