টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী বিচার হবে: আইজিপি

প্রতিবেদক
রাজশাহী ব্যুরো
March 27, 2026 11:20 pm

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যাসহ সব প্রাণহানির ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদরদপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ৫ আগস্টের ওই সময় পুলিশসহ অনেক লোক মারা গেছেন। আইন অনুযায়ী প্রত্যেকটা ঘটনার তদন্ত ও বিচার হবে, আইনে যা হওয়ার তাই হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, এরই মধ্যে বাংলাদেশের ইতিহাসে সেরা একটি নির্বাচন উপহার দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইজিপি আলী হোসেন ফকির আরো বলেন, শান্তিপূর্ণ সভ্য সমাজ গঠনে নাগরিকদেরও আইন মানতে হবে। আমাদের তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে, এট ঠিক না। এতে আমাদের সকলের ক্ষতি হয়। আমাদের সমাজে প্রচুর শিক্ষিত বেকার। অন্যদিকে দেশের বাইরে টাকা পাচার হওয়ায় ব্যাংকগুলোর খারাপ অবস্থা। তরুণরা মাদক ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। পুলিশের অবস্থান হলো মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।

জ্বালানি তেল কালোবাজারি প্রসঙ্গে আইজিপি বলেন, দু-একটা পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করে তা বাড়তি দরে বিক্রি করে খুব বেশি লাভ হয় না। এক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা উন্নত করতে হবে।

তিনি বলেন, ঢাকাসহ সব বিভাগীয় শহর স্মার্ট ও সেফ সিটিতে রূপান্তর করতে পুলিশের পক্ষ থেকে সরকারকে বলা হয়েছে। সেগুলোর প্রক্রিয়া চলছে।

এদিকে, জামিন পাওয়ার পরও আওয়ামী লীগ নেতাদের অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজির দেওয়া একটি চিঠির বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে আইজিপি কোনো মন্তব্য করবেন না বলে জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আশুলিয়ার অগ্নিকাণ্ডে দগ্ধকে দেখতে ঢামেকের বার্নে দুই মন্ত্রী ৫০,০০০/= টাকা করে আর্থিক সহায়তা:মন্ত্রী

নির্মাণ শ্রমিকের মৃত্যু

ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু

সৌদিতে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ১৭ জনের মৃত্যু

বিশ্বকাপে খেলায় প্রয়োজনে জীবন দিয়ে দেবো: নেইমার

স্ত্রী ও মেয়েকে যৌন হয়রানির প্রতিশোধ নিতেই খুন করা হয় যুবককে

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক-১

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে সেরা মনে করেন আসিফ নজরুল

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ইরানে এখনও সামরিক অভিযান শেষ হয়নি, আরও পদক্ষেপ বাকি রয়েছে: নেতানিয়াহু

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ভ্যানিটি ব্যাগ ও মোবাইল হারালেন শিক্ষার্থী