টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 28 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ইত্তেফাক প্রতিনিধির ওপর হামলা ও ছিনতাই: থানায় অভিযোগ

প্রতিবেদক
মোঃ রেজাউল হক
March 28, 2026 8:48 pm

কুড়িগ্রামের রাজারহাটে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: আরিফুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত ২৭ মার্চ ২০২৬, শুক্রবার রাতে উপজেলার হরিষ্বর তালুক মৌজাস্থ ‘গ্রীন ক্যাফে’ সংলগ্ন রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আরিফুল ইসলাম বাদী হয়ে রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন।
​
​অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক রাত ৭:৩০ ঘটিকায় সিন্দুরমতি মেলা থেকে সংবাদ সংগ্রহ শেষে গোলাম রব্বানী নামে একজনের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন আরিফুল ইসলাম। পথিমধ্যে ওত পেতে থাকা সোহেল আনিছ (৩৩) ও তার দুই সহযোগী মোটরসাইকেলের গতি রোধ করে।
​গাড়ি থামানোর সাথে সাথেই ১ নং বিবাদী সোহেল আনিছ অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং লাঠি দিয়ে আঘাত করে মোটরসাইকেলের লুকিং গ্লাসসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করে। এরপর আরিফুল ইসলামকে ভয়ভীতি দেখিয়ে পকেট থেকে নগদ ৯,০০০/- (নয় হাজার) টাকা ছিনিয়ে নেয় এবং আগামী ৩ দিনের মধ্যে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দাবি করে।
​
​আরিফুল ইসলাম ঘটনার প্রতিবাদ করলে সোহেল আনিছ তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে এবং এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। হামলার সময় বিবাদী চিৎকার করে বলতে থাকে, “এখন গিয়ে নিউজ কর দেখি কত বড় সাংবাদিক হয়েছিস! তোদের নিউজের কারণেই আমার বাবার পদ চলে গেছে”।
​উল্লেখ্য, বিবাদী সোহেল আনিছের পিতা আনিছুর রহমান রাজারহাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ছিলেন, যিনি শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কৃত হন। উক্ত বিষয়ে আরিফুল ইসলাম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় পূর্ব শত্রুতার জেরে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

​হামলার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে আহত সাংবাদিক আরিফুল ইসলাম রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
​এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মহল এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার চৌদ্দগ্রামে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বংশালের নাজিরা বাজার আগুনের ঘটনায় এক কর্মচারী দগ্ধ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বস্তরে জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে যাচ্ছে

কুড়িগ্রাম যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তের নেতৃত্বে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন

পিকআপ ভ্যানে ধাক্কায় মোটরবাইক চালক নিহত

নিয়োগ-বদলি বাণিজ্য আসিফ মাহমুদসহ ৪ জনের নথি চাইলো দুদক

গুম-নির্যাতন ও আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য শেখ হাসিনাই দায়ী:সাক্ষী মাসরুর আনোয়ার

ভাটারায় নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতা–কর্মী গ্রেপ্তার

ঢাক-ঢোল-মাদলের তালে কারাম উৎসবে মাতলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ

জাল নোট কারবারিরা গোয়েন্দা নজরদারিতে : ডিএমপি কমিশনার