টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 29 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনের দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 29, 2026 7:04 pm

মানবপাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৯ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বেলা ২টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক মো. রায়হানুর রহমান আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এক-এগারোর সময়ের আলোচিত ব্যক্তি মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে রাজধানীর বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি। পরদিন পল্টন থানার মানব পাচার সংক্রান্ত মামলায় আদালতের মাধ্যমে তাকে প্রথমে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।

প্রথম দফার রিমান্ড শেষে আজ তাকে আবার আদালতে হাজির করা হলে দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হয়। আবেদনে বলা হয়, আগের রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও সময়স্বল্পতার কারণে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। তাই অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় রিমান্ড প্রয়োজন। আদালত আবেদন আংশিক মঞ্জুর করে তাকে ৬ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশের রিজার্ভ আরও বাড়ল

শিশু জন্মের পরই পাবে আইডি, মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

রিজার্ভ চুরি: মামলার প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ

বিভিন্ন সেক্টরের অনিয়ম নির্ভীক চিত্তে তুলে ধরে আজকের জীবন : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সুপ্রিম কোর্টে সাংবাদিক প্রবেশাধিকার পুনর্বহালের দাবি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

যুদ্ধবিরতির সময়ে হামলার নতুন নতুন লক্ষ্যবস্তু ঠিক করেছে ইরান: সেনাবাহিনীর মুখপাত্র