টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 31 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকির ঘটনায় থানায় জিডি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 31, 2026 8:38 pm

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা, মালিক ও শ্রমিক নেতাদের নামে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে অব্যাহতভাবে নানান হুমকি ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। এ ব্যাপারে ডেমরা থানায় অনলাইনে জিডি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) যাত্রী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেলের পাঠানো সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ওই জিডিতে বলা হয়েছে, বিগত দুই দশক ধরে দেশে যাত্রী নিরাপত্তা, দুর্ভোগ ও ভোগান্তি লাঘবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা হিসেবে মো. মোজাম্মেল হক চৌধুরী মানুষের অধিকার নিয়ে কথা বলে আসছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে, পরিবহন মাফিয়ারাদের চাপে তৎকালীন সড়ক পরিবহন মন্ত্রী তাকে একাধিক মামলা দিয়েছেন, জেলে নিয়েছেন। নতুন সরকারের সময়ে যাত্রী কল্যাণ সমিতির ধারাবাহিক কাজের অংশ হিসেবে বিগত ঈদুল ফিতরে বাড়তি ভাড়া ও ঈদের পরে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত দুটি প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা পরিবহন মালিক, শ্রমিক ও নানামহল থেকে অব্যাহত হুমকি ধামকি দেওয়া হচ্ছে।

আরও বলা হয়, গতকাল ৩০ মার্চ ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশের পর এলাকায় এলে দুপুরের পর থেকে কিছু অবাঞ্ছিত লোকজন তার গতিবিধি লক্ষ্য করছে। তার অফিস, বাসা, ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে তারা সন্দেহজনকভাবে ঘোরাফেরা, বিভিন্ন লোকজনের কাছে তার ও তার পরিবারের লোকজনের অবস্থান ও কর্মকাণ্ড সর্ম্পকে খোঁজ খবর নিচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি তার জীবনের নিরাপত্তায় স্থানীয় ডেমরা থানায় সাধারণ ডায়রি করেন। এক অনলাইন ভিডিও বার্তায় তিনি তার জীবনের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অমানবিক রাষ্ট্র দেখতে চাই না, গড়তে চাই মানবিক বাংলাদেশ’: আমিনুল হক

কিন্ডারগার্টেনের লাগাম টানতে কঠোর হচ্ছে সরকার!

আমি তোমার ভাত খাবো না’ বলায় হ’ত্যা/র স্বীকার হয় জুথি

ছাত্রদল নেতা সাগর বাবুসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪

এবার নতুন শত্রু খুঁজছে ইসরায়েল,তালিকায় শীর্ষ টার্গেটে পাকিস্তান–তুরস্ক

হুমকি, হয়রানি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ

কনস্টেবলের স্বপ্ন ছুঁয়ে ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম বাচ্চু

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিরিজ জয়ের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী: অর্থমন্ত্রী