টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 24 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযান ৪,৬৪০/= পিস ইয়াবা-সহ গ্রেপ্তার ২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 24, 2025 6:33 pm
মাদকবিরোধী অভিযান

মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর কলাবাগান থানাধীন নর্থ সার্কুলার রোড এলাকা হতে ০২ জন মাদক ব্যবসায়ীকে ৪,৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র‌্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর কলাবাগান থানাধীন নর্থ সার্কুলার এলাকা (ভুতের গলি) হতে ০২ জন মাদক ব্যবসায়ী ১) হীরা আক্তার প্রেনা (৩৫) থানা- কলাবাগান, ডিএমপি, ঢাকা ও ২) মোঃ নজরুল ইসলাম (৪৩) থানা-কলাবাগান, ডিএমপি ঢাকাদ্বয়কে (৪,৬৪০ পিচ) ইয়াবা মাদক ও মাদক বিক্রির নগদ ১,২৩,৯৫০/- (এক লক্ষ তেইশ হাজার নয়শত পঞ্চাশ) এবং এক সেট পুলিশ ইউনিফর্মসহ অদ্য ২৪ মে ২০২৫ ইং তারিখ দুপুরে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

অদ্য ২৪ মে ২০২৫ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে যে, রাজধানীর কলাবাগান থানাধীন নর্থ সার্কুলার এলাকায়(ভুতের গলি) ০২ জন মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করছে। উক্ত মাদকদ্রব্য উদ্ধারে রাজধানীর কলাবাগান থানাধীন নর্থ সাকুলার এলাকায় র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৪/০৫/২০২৫ ইং তারিখ দুপুরে উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামিদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে মাদকের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি ১) হীরা আক্তার প্রেনা (৩৭) থানা- কলাবাগান, ডিএমপি, ঢাকা ও ২) মোঃ নজরুল ইসলাম (৪৩) থানা-কলাবাগান, ডিএমপি, ঢাকাদ্বয়ের দেওয়া তথ্য মতে তাদের ভাড়া বাসা হতে ৪,৬৪০ (চার হাজার ছয়শত চল্লিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১,২৩,৯৫০/- (এক লক্ষ তেইশ হাজার নয়শত পঞ্চাশ) টাকা এবং এক সেট পুলিশ ইউনিফর্ম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে। *উল্লেখ্য, আসামী নজরুল জানায়, সে পুলিশের ইউনিফর্ম পরিধান করে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে কৌশলে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদকদ্রব্য পরিবহন করত।*

প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow us on Facebook . Read Latest News from Us .

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

বিশ্বকাপে বাড়তি কোনো সুবিধা পায়নি আর্জেন্টিনা: মেসি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ

কুমিল্লা দাউদকান্দিতে আনসার সদস্যদের বহনকারী তিন বাসের সংঘর্ষে আহত-৭

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান

ভূরুঙ্গামারীতে বণিক সমিতি পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫

ইরান-লেবাননে যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলের বিশাল বাজেট পাস

নানিয়ারচরে সেনাবাহিনী কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ গাছের চারা বিতরণ