টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 4 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ,টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 4, 2026 7:54 am

সাফ অ-২০ টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। মালদ্বীপের মালেতে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারায় তারা। পঞ্চম শটে আমেরিকান প্রবাসী রোনান সুলিভানের গোলে বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়।

মালদ্বীপের মালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ ও ভারত। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী অতিরিক্ত সময় ছাড়াই ম্যাচটি সরাসরি টাইব্রেকারে গড়িয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রথমার্ধে বাংলাদেশের দাপট বেশি দেখা গেলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে ছিল ভারত। তবে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও বাংলাদেশের রক্ষণভাগ এবং গোলরক্ষক মাহিনকে তেমন চাপে ফেলতে পারেনি ভারতীয়রা।

অন্যদিকে বাংলাদেশও পাল্টা আক্রমণে কয়েকটি সুযোগ তৈরি করে। বিশেষ করে আমেরিকান বংশোদ্ভূত ফরোয়ার্ড রোনান সুলিভানকে কড়া নজরে রেখেছিল ভারতীয় ডিফেন্স। তবুও তিনি কয়েকটি শট নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন।

প্রথমার্ধে বাংলাদেশের দাপট বেশি দেখা গেলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে ছিল ভারত। তবে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও বাংলাদেশের রক্ষণভাগ এবং গোলরক্ষক মাহিনকে তেমন চাপে ফেলতে পারেনি ভারতীয়রা।

অন্যদিকে বাংলাদেশও পাল্টা আক্রমণে কয়েকটি সুযোগ তৈরি করে। বিশেষ করে আমেরিকান বংশোদ্ভূত ফরোয়ার্ড রোনান সুলিভানকে কড়া নজরে রেখেছিল ভারতীয় ডিফেন্স। তবুও তিনি কয়েকটি শট নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে রোনানের ভাই ডেকলানকে মাঠে নামানো হয়। তিনি ডান প্রান্ত দিয়ে একাধিক আক্রমণ গড়ে তোলেন। ম্যাচের শেষদিকে ডেকলানের বাড়ানো বল পেয়ে রোনান শট নিলেও ভারতীয় গোলরক্ষক এগিয়ে এসে সেটি রুখে দেন।

ম্যাচজুড়ে দুই দলই বেশ কিছু গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। বাংলাদেশের গোলরক্ষক মাহিনও কয়েকবার পোস্ট ছেড়ে বেরিয়ে এলেও বড় কোনো বিপদ হয়নি।

শুক্রবার ছুটির দিনে মালের স্টেডিয়ামে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা গ্যালারি থেকে দলকে সমর্থন জুগিয়েছেন। একই গ্রুপে থাকার কারণে দুই দলই একে অপরের কৌশল সম্পর্কে বেশ পরিচিত ছিল, যা ম্যাচটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে। এখন শিরোপা নির্ধারণ হবে টাইব্রেকারের মাধ্যমে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্যাডেল রিকশা বন্ধ ও নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন চেয়ে আইনি নোটিশ

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে সংসদে প্রস্তাব উত্থাপনের আহ্বান রুমিন ফারহানার

ইরান-লেবাননে যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলের বিশাল বাজেট পাস

নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে এস্কর্ট সেবা দেবে ডিএমপি

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

তেহরানের সঙ্গে ট্রাম্পের কোনো যোগাযোগ হয়নি, পাল্টা হুমকিতে ভয়ে ‘পিছু হটেছেন’: ইরানি মিডিয়া

তেলের দাম বৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির

হাসপাতাল থেকে নিখোঁজ লক্ষ্মীপুরের সেই পারভেজের মরদেহ উদ্ধার

রাজধানীর বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক