টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 4 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ের মেরিনাতে ইরানের হামলা, জনমনে আতঙ্ক

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 4, 2026 8:44 pm

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের সবচেয়ে অভিযাত এলাকা দুবাই মেরিনাতে হামলা চালিয়েছে ইরান।

আল-জাজিরার প্রতিবেদন অনযায়ী, শনিবার (৪ এপ্রিল) সকালে সেখানে ড্রোন ও মিসাইল ছোড়ে তেহরান। এরপর সেটি প্রতিহত করার চেষ্টা করে আমিরাত। তবে প্রতিহত করা মিসাইল বা ড্রোনের ধ্বংসাবশেষ দুবাই মেরিনার একটি ভবনে গিয়ে আঘাত হানে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় সেখানে কোনো আগুন লাগা বা হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের রাজধানী আবুধাবির হাবসান গ্যাস স্থাপনায় ইরানের হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তি মিসরের নাগরিক। আর আহতদের মধ্যে দুজন পাকিস্তানি ও দুজন মিসরীয় হিসেবে শনাক্ত হয়। শুক্রবার (৩ এপ্রিল) এ হামলা হয়।

হাবসান গ্যাস স্থাপনা আমিরাতের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস প্রসেসিং কেন্দ্র। হামলার পর সেখানে আগুন ধরে যায়। এতে স্থাপনাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাস্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর উপসাগরীয় আবর দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।

প্রথমে এটি শুধুমাত্র সামরিক অবকাঠামোতে সীমাবদ্ধ ছিল। কিন্তু ইরান এখন বাণিজ্যিক স্থাপনাতেও হামলা চালাচ্ছে।

মূলত নিজেদের বাণিজ্যিক স্থাপনায় হামলার পর মার্কিনিদের স্থাপনায় হামলার হুমকি দেয় ইরান। দুবাই মেরিনাতে আজকের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে কি না সেটি নিশ্চিত নয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল কক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

রাজউক চেয়ারম্যানের নাম ভাংগিয়ে ইমারত পরিদর্শক অমিতের অনৈতিক কর্মকাণ্ড

কবিতাঃ (১২৯৬)

প্রশাসন হেডকোয়ার্টার কারা অধিদপ্তরের কর্মর এআইজি আবু তালেব মৃত্যু

ট্রেনে ধাক্কায় মৃত্যু

চলন্ত ট্রেন থেকে পড়ে এক কিশোরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বিমানবন্দর এলাকায় অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

নাসিরনগর ধরমন্ডলের ১১ নারী পকেটমার ব্রাহ্মণবাড়ীয়া রেলওয়ে স্টেশনে গ্রেফতার

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনা নিহত

কুমিল্লা দেবিদ্বারে উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় আবুল কাশেম বেপারী