টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 4 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সতর্কবার্তা পারমাণবিক কেন্দ্রে হামলা: বিকিরণ ছড়ালে উপসাগরীয় দেশগুলোতে হবে ব্যাপক প্রাণহানি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 4, 2026 9:43 pm

ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলার ঘটনায় তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সতর্ক করে বলেছেন, এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে উপসাগরীয় দেশগুলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি পশ্চিমাদের সমালোচনা করে বলেন, ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘিরে সংঘাতের সময় যেভাবে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল, বুশেহর কেন্দ্রের ক্ষেত্রে তেমন কোনো অবস্থান দেখা যাচ্ছে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চারবার বুশেহর পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। যদিও এ অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল।

আরাগচি আরও বলেন, যদি তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে, তাহলে এর প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না। বরং গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)ভুক্ত দেশগুলোর রাজধানীগুলো সরাসরি হুমকির মুখে পড়বে।

তিনি অভিযোগ করেন, ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতেও হামলা চালানো হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে এবং এর পেছনের উদ্দেশ্যও স্পষ্ট করে।

এ ঘটনায় এখনো অনেক তথ্য অস্পষ্ট রয়ে গেছে। হামলার প্রকৃত উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় নিন্ম মানেরনির্মান সামগ্রী

তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনে দোয়া ও মিলাদ

কলাবাগানে একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক যুবকের মৃত্যু

সাভারে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন: মোশারফ হিমেল খানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভোরের পাতার সিনিয়ারের ক্রিয়া সাংবাদিক মৃত্যু।

কুমিল্লায় ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে মনিরুল হক চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা

ধাইনগরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

পুলিশ সেজে সাংবাদিকের নম্বর হ্যাক, পরিচিতদের কাছে টাকা দাবি হ্যাকার চক্রের

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

টাকার হিসাব নিয়ে কেয়ারটেকা রফিকুলের সঙ্গে ঝগড়া হয় প্রবাসী মনিরের,‘স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, সম্পদের লোভেই খুন!