টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 6 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে সামরিক স্থাপনায় হামলার অভিযোগে আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 6, 2026 5:11 pm

ইরানে একটি সামরিক স্থাপনায় হামলার চেষ্টার অভিযোগে আরও এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দেশটির বিচার বিভাগের বরাত দিয়ে আধা-সরকারি বার্তা সংস্থা ‘ইসনা’ এই তথ্য নিশ্চিত করেছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আলী ফাহিম। এর আগে গতকাল একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনের ফাঁসি কার্যকর করা হয়েছিল।

প্রতিবেদনে জানানো হয়, সুপ্রিম কোর্ট দণ্ডাদেশ বহাল রাখার পর আলী ফাহিমকে ফাঁসিকাষ্ঠে ঝোলানো হয়। গত জানুয়ারিতে একটি সামরিক স্থাপনায় অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে, এই ধারাবাহিক মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তারা এই বিচার প্রক্রিয়াকে ‘অমানবিক’ বলে অভিহিত করেছে। মানবাধিকার কর্মীদের দাবি, অনেক ক্ষেত্রে অভিযুক্তদের কাছ থেকে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা পরবর্তীতে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ছিল দেশটির অন্যতম রক্তক্ষয়ী সংঘাত। সরকারি দমন-পীড়নে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সংস্থা দাবি করে আসছে। সেই উত্তাল পরিস্থিতির মধ্যেই সামরিক স্থাপনায় হামলার চেষ্টার এই ঘটনাটি ঘটেছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আমরা কোনো পক্ষের দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৪

রাজধানীতে চার বছরে শিশুকে ধর্ষণে চেষ্টা গ্রেপ্তার সজিব

প্রকাশ্যে আলোচনার কথা বলে গোপনে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ইরানের স্পিকার

কুড়িগ্রামে নিখোঁজের ৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্কের ঐতিহাসিক সমঝোতা, জাতিসংঘে সই হবে চুক্তি

স্কুলে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল

বিশ্ব রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু নেই, আছে শুধু বেচাকেনা

সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

নাসিরনগরে ডাকাতির অভিযোগে সোহেল গ্রেপ্তার, আতঙ্কে এলাকাবাসী