টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 6 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা উদ্ধারের নামে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র: অভিযোগ ইরানের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 6, 2026 9:50 pm

ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার অভিযানের আড়ালে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র—অভিযোগ তুলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কথিত উদ্ধার অভিযান নিয়ে অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযানের ভৌগোলিক অসঙ্গতির দিক তুলে ধরে তিনি বলেন, কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশে মার্কিন পাইলটের উপস্থিতির যে দাবি করা হয়েছে, তা সেই অঞ্চল থেকে অনেক দূরে, যেখানে যুক্তরাষ্ট্র তাদের বাহিনী নামানোর চেষ্টা করেছে বলে জানা গেছে।

বাগাইয়ের দাবি, এই অসামঞ্জস্যতা পুরো অভিযানের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করছে। তিনি সতর্ক করে বলেন, এটি ‘প্রতারণামূলক বা বিভ্রান্তিকর’ একটি অভিযান হতে পারে, যার লক্ষ্য ছিল সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করা।

এর আগে, রোববার (৫ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানে ভূপাতিত একটি এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে দুঃসাহসিক অভিযানে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র।

তেহরানের এই অভিযোগ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শোকের ছায়া কুমিল্লা জেলা পুলিশে, না ফেরার দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক

ছিনতাইকারীর ছুড়িকাঘাতে রিস্কাচালক আহত

রাজধানীর ছুরিকাঘাতে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত

দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয় : গোলাম পরওয়ার

বনানীতে সেতু ভবনের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীর উপর যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ গেল দুই দিনমজুরের

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল কক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

খামেনিকে ঘিরে কেন বাড়ছে হামলার শঙ্কা

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ সংসদ সদস্য

চলতি বছরের জানুয়ারি মাসে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত, ‘১ হাজার ২০৪ জন আহত,

গণমাধ্যমে বিজ্ঞাপন আকারে প্রকাশিত প্রতিবেদনে ডিএমপির বিবৃতি

কুমিল্লায় ৫ সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল