টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 28 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনিকে ঘিরে কেন বাড়ছে হামলার শঙ্কা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
February 28, 2026 8:03 pm

ইরানের ওপর আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর ফলে একদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে, অন্যদিকে দেশটির নিরাপত্তা ও নেতৃত্ব কাঠামোকে লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানের একাধিক স্থানে হামলার খবর পাওয়া গেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শহরের উত্তরের শেমিরান এলাকায় প্রেসিডেন্টের প্রাসাদের কাছাকাছি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের আশপাশে সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) খামেনির কার্যালয়ের নিকটবর্তী এলাকায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

খামেনি কোথায় ?
খামেনির বর্তমান অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা জায়, হামলার সময় তিনি তেহরানে ছিলেন না; তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

কে এই খামেনি ?

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনির ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা। তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি।

খোমেনি নির্বাসন থেকে দেশে ফিরে ১৯৭৯ সালের ইরানে ইসলামিক বিপ্লবের নেতৃত্ব দেন, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র-সমর্থিত শাসক মোহাম্মদ রেজা পাহলভির শাসনের অবসান ঘটে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু

প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার

কুমিল্লা বুড়িচংয়ে মাটি কাটার অভিযোগে মাধ্যরাতে ইউএনও’র অভিযান, ড্রাম ট্রাক জব্দ

তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ

মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা মোঃ মোশারফ হোসন

সাতক্ষীরায় ঝগড়া মেটাতে গিয়ে ছুরিকাঘাতে তরুণ নিহত

ঢামেকের(আইসিইউ)তে স্বাস্থ্যের খবর নেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

খুনি ট্রাম্প খুনি নেতানেয়াহো কর্তৃক ইরানের নেতা ও তাঁর পরিবারকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ -আল্লামা ইমাম হায়াত