টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিমের অস্ত্র মামলার রায় আজ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 9, 2026 9:30 am

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে আদাবর থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলার রায় আজবৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। মামলাটির শুনানি শেষে গত রোববার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। গত বুধবার (৮ এপ্রিল) আদালতের কজলিস্ট থেকে এ তথ্য জানা যায়।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবর থানার বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি বাসায় অভিযান চালায় র‍্যাব-২। এ সময় ফয়সাল করিম মাসুদকে আটক করা হয়। পরে তার ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

র‍্যাব জানিয়েছে, গ্রেফতার ফয়সাল করিম মাসুদ শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। অভিযানের সময় উদ্ধার হওয়া অস্ত্রের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এ ঘটনায় দি আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯/১৯(এ) ধারায় আদাবর থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে মামলাটির রায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালো শি জিন পিং

শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া

ভূরুঙ্গামারীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: ৩ শিক্ষিকা ও ২ চালক আহত

বিয়ের আড়ালে পাচারের শঙ্কা: ৫ বছরে চীনে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী

মোটরসাইকেল চালকরা সাধারণত সম্পদশালী নন, করারোপ উচিত নয়: জামায়াত আমির

মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়া সেই যুবক ৫ দিনের রিমান্ডে

উত্তরায় এলিট কোর্সের কর্মরত তার কাছে থেকে দুর্বৃত্তরা অস্ত্র ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে

২৭ বছর ধরে বিনা বেতনে রেলগেট পাহারার দায়িত্বে বেলাল

কুমিল্লা বুড়িচংয়ে জমি বিরোধে হামলার অভিযোগ, আহত-২