টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার, নারীসহ আটক-২

প্রতিবেদক
এ কে পলাশ
April 10, 2026 3:13 pm

কুমিল্লা বুড়িচং গোবিন্দপুর এলাকায় ২০ কেজি গাঁজা’সহ এক নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে বুড়িচং উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে তাদেরকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী রোবিনা আক্তার (৩৮) জেলার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ রাসেল এর স্ত্রী এবং মোঃ রিফাত (২৫) জেলার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ রাসেল এর ছেলে।
র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার গোবিন্দপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রোবিনা আক্তার ও মোঃ রিফাত নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়| এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়|

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে| র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়| মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে|

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিস্ফোরক আইনের মামলায় প্রথমবারের মতো আসামি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

জেন-জিকে ‘নর্দমার প্রজন্ম’ বলায় কঙ্গনাকে এক হাত নিলেন রাখি সাওয়ান্ত

মান্দায় ইউএনওর বিরুদ্ধে বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ

বিদ্যুৎস্পৃষ্ট

ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক জন নিহত

আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন ‍সিদ্ধান্ত

যুদ্ধের কারণে আরব আমিরাতে আটকে আছে বিএসসির জাহাজ ‘বাংলার জয়যাত্রা

চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব আবু তাহের চৌধুরী ও যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম নির্বাচিত

বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারী আটক

গাজাগামী নৌবহর থেকে আটক শহিদুল আলম কারাগারে!