টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 11 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 11, 2026 8:12 am

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আকবর হোসেন। শুক্রবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ওই পোস্টে আকবর হোসেন লিখেছেন, “Dear all—লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টির সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। ধন্যবাদ।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জানা গেছে, ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে তাকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

প্রেস মিনিস্টার হিসেবে যোগদানের আগে তিনি বিবিসি বাংলার ঢাকা অফিসে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে এলপি গ্যাস পাম্পে ভয়াবহ আগুন

বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে জাতির কল্যাণে দোয়া

ঢাকা সফর ৩ দিনের জন্য ভুটানের প্রধানমন্ত্রীর

বিদেশি বিনিয়োগ ও বাংলাদেশে ব্যবসায়িক সুযোগ বিষয়ক আলোচনা সভা এডিনবরায়

মারা গেলেন স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

দুর্নীতিকে ‘না’ বলব, জনগণের হক বুঝিয়ে দেব: মির্জা ফখরুল

‎ডিবি প্রধান হারুনের নির্যাতনের শিকার ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদপ্রার্থী সজীব রায়হান

রোড সেফটি ফাউন্ডেশন,ঈদযাত্রায় ১৫ দিনে ২৯৮ প্রাণহানি, প্রতিদিন গড়ে নিহত ২০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে

শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ