টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 30 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর থানা কৃষক দল কর্তৃক জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 30, 2025 6:56 pm
কৃষক দল

বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে মিরপুর থানা কৃষকদল।

শুক্রবার রাজধানী মিরপুরের আমান হাউজিং এলাকায় মিরপুর থানা কৃষক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে শতাধিক অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া এবং মাহফিলের মাধ্যমে শাহাদাৎ বার্ষিকী পালিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মিরপুর থানা কৃষক দলের আহ্বায়ক মোঃ শহীদ বলেন – প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রে বিশ্বাসী একজন উদার মনের মানুষ। তিনি তার রাজনৈতিক জীবন মানুষের সেবার মাধ্যমে কাটিয়েছেন। যদি বিপদগামী দুষ্কৃতিকারীরা জিয়াউর রহমানকে হত্যা না করতেন তাহলে বাংলাদেশকে তিনি উন্নতির শীর্ষে নিয়ে যেতেন।তার এই শাহাদাৎ বার্ষিকীতে আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা গভীরভাবে শোক প্রকাশ করছি।

এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন কামাল, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের যুগ্ন আহবায়ক ভিপি মোখলেছ,মিরপুর থানা কৃষকদলের যুগ্ন আহবায়ক পারভেজ গাজী,৭ নং ওয়ার্ড কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, সদস্য সচিব মোঃ হারুন সহ কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য,১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা।

Follow us on Facebook . Read Latest News from Us .

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দিলেন মা

বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

হরিপুরে মালিক সিডসের সামার হোয়াইট ফুলকপির মাঠ দিবস

প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে তারেক রহমান

১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

নাসিরনগরের কৃতি সন্তান শিক্ষাবিদ ও লেখক  ড. মোহাম্মদ মইনুল হোসেন এর ইন্তেকাল

বাড্ডায় এক সেবিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রিন্সেস ডায়ানাকে নিয়ে ভাইয়ের নতুন বই, তুলে ধরবেন ‘সত্য’

২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি

ওয়ারী চলন্ত রিক্সা থেকে পড়ে এক যুবকের মৃত্যু