টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 14 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 14, 2026 5:40 am

ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ কার্যকর হওয়ার ঘোষণার পর মধ্যপ্রাচ্যের জলসীমায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই জানিয়েছে, ওমান উপসাগরের পূর্ব প্রান্তে একটি মার্কিন বিমানবাহী রণতরি ও দুটি ডেস্ট্রয়ারের অবস্থান শনাক্ত করা হয়েছে।

বিশ্লেষণ অনুযায়ী, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ইরানের উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দক্ষিণে অবস্থান করছে। চলমান উত্তেজনার মধ্যে এটিই জাহাজটির ইরানের সবচেয়ে কাছাকাছি অবস্থান বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্যাটেলাইট চিত্রে রণতরিটির সঙ্গে আরও দুটি যুদ্ধজাহাজ দেখা গেছে, যেগুলো মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বলে মনে করা হচ্ছে। এগুলো ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’-এর অংশ হিসেবে মোতায়েন রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও নির্দিষ্ট নাম এখনো নিশ্চিত নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর নৌ-অবরোধ কার্যকর করার ঘোষণা দিয়েছেন, যা সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে (বাংলাদেশ সময় রাত ৮টা)। এই প্রেক্ষাপটে ওমান উপসাগর ও আরব সাগর এলাকায় কড়া নজরদারি বজায় রাখতে পেন্টাগন শক্তিশালী নৌ-বহর মোতায়েন করেছে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা

নেপাল সেনাবাহিনীর ‘জেনারেল হলেন’ ভারতীয় সেনাপ্রধান

উপসাগরীয় শহরে হামলার দায় সম্পূর্ণ আমেরিকার: পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

এপ্রিলের ১৫ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার

কুসিকের অভিযান, এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবনমালিককে জরিমানা

পুরান ঢাকার বিভিন্ন এলাকায় লালবাগ বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯ বিভিন্ন মেয়াদে ১৭ জনের কারাদণ্ড

রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

​ধর্মের অপব্যবহার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকুন: মিরপুরে আমিনুল হক

ঢাকা–পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের

কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি