টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশি-সহ নিখোঁজ ২৫০

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 15, 2026 6:52 am

আন্দামান সাগরে একটি ট্রলারডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা যায়। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

জানা যায়, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল ট্রলারটি। পথে আন্দামান সাগরে প্রবল ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এটি ডুবে যায়। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় ট্রলারটি ভারসাম্য হারায় বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, এ ধরনের মর্মান্তিক ঘটনা দীর্ঘদিনের বাস্তুচ্যুতি সংকট এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধানের অভাবের ফল। রাখাইন রাজ্যে চলমান সহিংসতার কারণে তাদের নিরাপদে নিজ দেশে ফেরার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে পড়ছে।

একই সঙ্গে মানবিক সহায়তা কমে যাওয়া, শরণার্থী ক্যাম্পে সীমিত সুযোগ-সুবিধা, শিক্ষা ও কর্মসংস্থানের অভাব মানুষকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে পাড়ি দিতে বাধ্য করছে। পাচারকারীদের মিথ্যা প্রলোভনও এতে বড় ভূমিকা রাখছে।

সংস্থাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য সহায়তা জোরদার করতে হবে। পাশাপাশি এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরতে পারেন।

তারা সতর্ক করে বলেন, সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতেও এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় আরও প্রাণহানি ঘটতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ককটেল বিস্ফোরণে ২ জন নিহত: ঘটনায় জড়িত জেলা যুবলীগ নেতা শরিফ উদ্দিন গ্রেফতার

বীরগঞ্জে সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন জানালেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতি আপাতত স্থগিত

আইনের ঊর্ধ্বে আরাফাত সরকার? হামলা মামলার আসামি প্রকাশ্যে, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি: ইরানের স্পিকার

আশার উদ্যোগে সিলেটে  সহস্রাধিক গাছের  চারা বিতরণ

​মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুল হকের

সলিউশনের আঠা থেকে আগুনে দগ্ধ বাবা দুই ছেলে-সহ ভাই