টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 6 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির সাথে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় ঈদের নামাজ আদায়

প্রতিবেদক
সুরুজ
June 6, 2025 11:40 am
ঈদের নামাজ

রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুরে এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করেছে বেশ কয়েকটি পরিবার।

শুক্রবার (০৬ জুন) সকাল ৭ টা ৩০ মিনিটে কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন চারঘাট উপজেলার ডাকরা এলাকার ব্যাবসায়ী আনোয়ার হোসেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নামাজে মুসল্লিদের উপস্থিত ছিল মোট ১০ জন । পুরুষ মুসলি ৮জন এবং মহিলাদের উপস্থিত ২ জন।

ঈদের নামাজ আদায় করা একাধিক ব্যক্তি জানান, আমরা প্রতি বছরে এখানে ঈদ জামাতে আদায় করি। আমি পূর্বে দেশের প্রচলিত নিয়মের ঈদের জামাত আদায় করতাম । তবে এখন সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের সালাত আদায় করতে পেরে আমরা অনেক খুশি।

ঈদের নামাজ শেষে মো: রহিম গাজী বলেন, মানুষ মনে করে সৌদি আরবে ঈদ হচ্ছে তাই আমাদের এই স্থানে ঈদ হচ্ছে আসলে ব্যাপারটা তা না। চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য উঠেনা। চাঁদ উঠে সারা পৃথিবীর জন্য। যেদিন চাঁদ উঠে সেদিন থেকেই রমজান মাস শুরু হয়। পৃথিবীর পরিসীমা যেহেতু অনেক বড় তাই বিভিন্ন দেশ থেকে আমরা চাঁদ দেখতে পাই না। সেটা আমাদের ব্যর্থতা।

তিনি আরও বলেন, সৌদি আরব পৃথিবীর মূল কেন্দ্র সে কারণে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা হয় একথা বলা হয়। আমরা ঈদ পালন করে আসছি ৮ থেকে ১০ বছর যাবত। আগে মুসলি কম থাকায় আমরা নিজ বাড়িতেই নামাজ আদায় করতাম বর্তমানে সংখ্যা বেশি হওয়ায় তিন-চার বছর থেকে কৃষ্ণপুর মুসলিম মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।

Follow us on Facebook . Read Latest News from Us .

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বপ্নসারথি দলের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ

তহবিল তছরুপের অভিযোগে ডিএনসিসির প্রকৌশলী বরখাস্ত

রূপনগরের ১০টি মরদেহ আজ ময়নাতদন্ত সম্পন্ন

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান ১০ লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার

নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দেশের ছয় জেলায় এসপি পদে রদবদল

রাজধানীর মিরপুরে আগ্নেয়াস্ত্র-মাদক আইসসহ গ্রেফতার এক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা গ্রেফতার

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যাকাণ্ডের মামলায় সাবেক কাউন্সিলর খাজা হাবিব কারাগারে দলীয় পদ থেকে বহিস্কারের দাবি

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যাকাণ্ডের মামলায় সাবেক কাউন্সিলর খাজা হাবিব কারাগারে দলীয় পদ থেকে বহিস্কারের দাবি