টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়লো প্রাইভেট কার

প্রতিবেদক
নারায়ণগঞ্জ প্রতিনিধি
April 17, 2026 8:48 am

এবার নারায়ণগঞ্জের বন্দরে নবীগঞ্জ ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে একটি প্রাইভেট কার। পরে চালক ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট থেকে ফেরিতে ওঠে একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ঘ-১৭-৩২২৪)। এ সময় ফেরিতে অন্য গাড়িও ওঠানো হচ্ছিল। হঠাৎ প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির সামনের রশির ব্যারিয়ার ছিঁড়ে নদীতে পড়ে যায়। গাড়িটি কয়েক মিনিট ভেসে থাকে। এ সময় ভেতরে থাকা চালক জাকির হোসেন জানালা খুলে বেরিয়ে আসতে সক্ষম হন। গাড়িটি ৫-৭ মিনিট নদীতে ভেসে থাকা অবস্থায় কয়েকটি নৌকার মাঝি অন্যরা গাড়িটিকে নদীর তীরে ভেড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে প্রাইভেট কারটি নদীতে ডুবে যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গাড়ির চালক জাকির হোসেন বলেন, গাড়ির ব্রেকের সমস্যার কারণে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাই।

গাড়ির মালিক একটি পোশাক কারখানার চেয়ারম্যান নূর মোহাম্মদ রুদ্র। তিনি বলেন, আমি ফেরিতে ওঠার আগেই গাড়ি থেকে নেমে গিয়েছিলাম। নদীতে পড়ে যাওয়ার পর গাড়িটি উদ্ধার করা হয়েছে। পর গাড়িটি ওয়ার্কশপে পাঠানো হয়েছে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, গাড়িটির মালিক আগেই নেমে গিয়েছিলেন। চালক গাড়িটি ফেরিতে তোলার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই সাঁতরে এবং স্থানীয় নৌকা চালকদের সহযোগিতায় তীরে ওঠেন চালক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত এক ঘণ্টার চেষ্টায় নদীর তলদেশ থেকে প্রাইভেট কারটি উদ্ধার করা হয় বলেও জানান নুরুল আলম।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানে হামলার নতুন পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে মার্কিন সামরিক বাহিনীর ব্রিফিং

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

​সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘ভুয়া’ আখ্যা দিলেন ডিলার উজ্জ্বল চন্দ্র রায়

বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানীতে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা

তিনি ভাবতেও পারেননি আমার কাছে মাথা নত করতে হবে সৌদি যুবরাজকে ট্রাম্পের কটাক্ষ

আইসিসির নতুন কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল

মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কুড়িগ্রামে সিজারের তিন দিন পরই নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিচ্ছেন মা

কুমিল্লায় সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি-স্বরূপ পিপিএম পদকে ভূষিত হলেন এস.আই খাজু মিয়া

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জনসভা