টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে আসছে বৃহত্তম মার্কিন রণতরি ‘জেরাল্ড ফোর্ড’

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 18, 2026 10:14 pm

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সামরিক উপস্থিতি জোরদার করতে আবারও লোহিত সাগরে মোতায়েন করা হয়েছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। পেন্টাগনের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। সূত্র: গালফ নিউজ ও এপি।

মার্কিন প্রতিরক্ষা সূত্র জানায়, পূর্ব ভূমধ্যসাগর থেকে যাত্রা করে রণতরিটি সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরে প্রবেশ করেছে। এর সঙ্গে গানপাউডার ও মিসাইল সজ্জিত দুটি শক্তিশালী ডেস্ট্রয়ার ‘ইউএসএস মাহান’ এবং ‘ইউএসএস উইনস্টন এস চার্চিল’ রয়েছে। নিরাপত্তাজনিত কারণে অভিযানের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে প্রায় এক মাসের বেশি সময় ধরে ভূমধ্যসাগরে মেরামতের জন্য অবস্থান করছিল জেরাল্ড ফোর্ড। জাহাজটির লন্ড্রিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৬০০ নৌসেনার আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামত শেষে এখন এটি পূর্ণ সক্ষমতায় পুনরায় মোতায়েন হয়েছে। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের ক্ষেত্রে ভিয়েতনাম যুদ্ধ-পরবর্তী রেকর্ডও অতিক্রম করেছে এই রণতরি।

জেরাল্ড ফোর্ড যোগ দেওয়ায় বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি সক্রিয় রয়েছে। এর মধ্যে আরব সাগরে অবস্থান করছে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’।

এদিকে আরও একটি রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ দক্ষিণ আফ্রিকার উপকূল ঘুরে এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। ফলে অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ অবস্থান করতে পারে।

সামরিক বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে লোহিত সাগর ও আশপাশের জলসীমায় প্রভাব ধরে রাখতেই যুক্তরাষ্ট্র এই শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভ্যান্সের সফরের আগে পাকিস্তানে মার্কিন গোয়েন্দা দল

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দি কলেজ সভা

কুমিল্লায় সীমান্তে ১০-বিজিবির অভিযানে ভারতীয় ৬০ লক্ষ টাকার মোবাইল ফোন ও ডিসপ্লে উদ্বার

বাড়ছে হামলার তীব্রতা,ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র হারালো ৭ যুদ্ধবিমান

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল,দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা, পাঁচ দিনব্যাপী পালিত হবে নানা কর্মসূচি

নাসিরনগরে মাইকিং করে এমপির কাছে রাস্তা মেরামতের আবদার

কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াত ১৩টি পদে বিজয়ী আর নিরপেক্ষ প্যানেল ২টি পদে বিজয়ী

সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরিফ-বাবর-গউছ খালাস