টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে:স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 20, 2026 4:07 pm

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ মুহিত বলেছেন, এক সরকারের দুর্নীতি এবং অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। দীর্ঘ ১৫ বছরের ব্যাপক দুর্নীতি, অব্যবস্থাপনা এবং পরবর্তী সময়ে টিকাদান কর্মসূচিতে ভুল নীতির প্রভাবেই স্বাস্থ্যখাত আজ বেহাল অবস্থায় পৌঁছেছে। তবে মাত্র এক মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে সারাদেশে টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে।

আগামী এক মাসের মধ্যে আরও ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী ‘হাম টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, পুরোনো ও অকেজো যন্ত্রপাতি, চিকিৎসাসেবার অনুপযোগী পরিবেশ এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাহীনতা—এসব সমস্যার মধ্যে একটি ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা বর্তমান সরকার হাতে পেয়েছে। সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়, যার মূল কারণ গত ১৫ বছরের অব্যবস্থাপনা। হামের মতো দ্রুত সংক্রামক রোগ সময়মতো টিকা দিলে সহজেই প্রতিরোধ করা সম্ভব হলেও, টিকার ঘাটতির কারণে অনেক শিশু আক্রান্ত হয়েছে।

তিনি আরও বলেন, ভঙ্গুর অর্থনীতি ও বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থার মধ্যেও বর্তমান সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সারাদেশে টিকাদান কার্যক্রম শুরুর আগে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। ইতোমধ্যে ১০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এছাড়া দেশের পাঁচটি সিটি করপোরেশন এলাকায় আরও ৫ লাখ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কূটনৈতিক টানাপোড়েনেও ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ

জাতীয় সংসদের অধিবেশনেই থাকবেন গুলিবিদ্ধ নাফিজকে বহনকারী সেই রিকশাচালক

শীতে কাঁপছে জনজীবন,তেঁতুলঝোড়ায় অসহায়দের পাশে বিএনপি নেতৃবৃন্দ

ঢামেকে ভুয়া চিকিৎসক সন্দেহে একজন ও তার সহকারী একজন আটক

রাজারহাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

শারদাঞ্জলি ফোরামের উপজেলা ও জেলা কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ শুরু

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭১৯ মামলা

রাজধানীর লালবাগে এক ব্যক্তির ঝুলন্ত মরা-দেহ উদ্ধার

কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন, আব্দুল হান্নান সভাপতি, মকিস মনসুর, সম্পাদক নির্বা‌চিত