টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাই গাড়ি

প্রতিবেদক
এ কে পলাশ
April 20, 2026 9:09 pm

কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। একই দিনে পৃথক অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ আরও একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম কুমিল্লা জেলার কুমিল্লায় আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাই গাড়ি অভিযান চালায়। এ সময় একটি সংঘবদ্ধ চোর চক্র চোরাই সিএনজি বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
অভিযানে নিমসার বাজার এলাকা থেকে হাতেনাতে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মো. আল আমিন (৩০) (হাজীগঞ্জ, চাঁদপুর), মো. লিটন (৪০), মো. আলামিন (৩৫) (উভয়েই বুড়িচং) এবং মো. এরশাদ (৪৫) (লালমাই)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লালমাই এলাকায় অভিযান চালিয়ে চক্রের অপর সদস্য মো. সোহেল (৩৫)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা সম্প্রতি চাঁদপুর এলাকা থেকে একটি সিএনজি চুরি করে কুমিল্লায় এনে বিক্রির চেষ্টা করছিল।

তাদের বিরুদ্ধে লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় হত্যা, চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে আল আমিনের বিরুদ্ধে ৭টি এবং লিটনের বিরুদ্ধে ৫টিসহ মোট ১৭টিরও বেশি মামলা পাওয়া গেছে।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার বলেন, অপরাধ দমনে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের সম্পদ রক্ষা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে সিএনজি চুরি করে আসছিল এবং তাদের গ্রেফতারের ফলে এলাকায় চুরির প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যের ৪ দেশে হামলার কথা স্বীকার করল ইরানের রেভ্যুলেশনারি গার্ড

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্বার

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের পাশ থেকে দুইটি কাটা হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ

কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা

বিচারকদের সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: প্রধান বিচারপতি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সব পদে বিএনপি সমর্থিতরা বিজয়ী

মার্কিন প্রতিনিধিরা পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ঢামেকে মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের এক দালাল আটক