টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 18 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসমা আক্তার হত্যার প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 18, 2025 11:30 am

সাভারে স্বামী কর্তৃক গার্মেন্টস কর্মী আসমা আক্তার’কে শ্বাসরোধ করে হত্যা; প্রধান আসামী রবিউল ইসলাম(৩৪)’কে গ্রেফতার করেছে র‌্যাব।

বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিলগ্ন থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এবং র‌্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল ১৭ জুন ২০২৫ তারিখ দুপুরে বরগুনা জেলার বেতাগী থানাধীন দূর্গাপূর এলাকায় অভিযান পরিচালনা করে সাভার মডেল থানাধীন দক্ষিণ রামচন্দ্রপুরে স্বামী কর্তৃক গার্মেন্টস কর্মী আসমা আক্তার(৩০)’কে শ^াসরোধ করে হত্যাকান্ডের প্রধান আসামী রবিউল ইসলাম(৩৪)’কে গ্রেফতার করে।

মামলার এজাহার এবং গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম আসমা আক্তার (৩০) ও তার স্বামী আসামী রবিউল ইসলাম (৩৪) দুজনেই গার্মেন্টসে চাকুরি করত। হত্যাকান্ডের দুই মাস আগে রবিউল ইসলাম গার্মেন্টস এর চাকুরী ছেড়ে দেয়। ফলে আসমার একার আয়ে সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে এবং পারিবারিক অশান্তি ও ঝগড়ার সৃষ্টি হয়। উক্ত বিষয়কে কেন্দ্র করে গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ দিবাগত রাতে আসামী রবিউল ইসলাম তার স্ত্রী ভিকটিম আসমা আক্তার’কে শ^াসরোধে হত্যা করে পালিয়ে যায়।

উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং এ সংক্রান্তে ঢাকা সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই র‌্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৪ ও র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল বরগুনা জেলার বেতাগী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রবিউল ইসলাম (৩৪)’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি

প্রাথমিক শিক্ষা অফিসে বড়বাবু টাকা ছাড়া কাজ করেন না

কাহারোল উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

চলতি বছরের প্রথম ছয় মাসে সীমান্তে বিএসএফের হাতে ১০ বাংলাদেশি নিহত: আসক

মহাপরিচালকের দরবার,‘শৃঙ্খলা ও সেবার মান’ সমুন্নত রাখার আহ্বান

কুমিল্লায় রাজস্ব সম্মেলন ও নদী রক্ষা কমিটির সভা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ আলোচনা রাসুলপ্রেম, আত্মশুদ্ধি ও মানবিক সমাজ গঠনের আহ্বান

সিলেট বিভাগে টানা ১৪ ঘণ্টা পর পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার

‎নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের ম/র/দেহ উদ্ধার আতঙ্কিত এলাকাবাসী

বীরগঞ্জে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের পাল্টাপাল্টি মামলা, অসহায় বৃদ্ধ বাবা