টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 22 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 22, 2026 9:55 pm

নতুন সরকার ক্ষমতায় আসার পর পুলিশের রদবদলের ধারাবাহিকতায় গত দুই দিনে পুলিশ সুপার পদমর্যাদার ১০ জন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বুধবার ৪ জন এবং মঙ্গলবার ৬ জন কর্মকর্তার দায়িত্বে বদল আনা হয়েছে। আজ বুধবারের (২২ এপ্রিল) আদেশে কিশোরগঞ্জের পুলিশ সুপার ফরহাদ হোসেনকে পিবিআইতে বদলি করা হয়েছে। তার স্থলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মিজানুর রহমানকে কিশোরগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে রংপুরের পুলিশ সুপার মারুফাত হোসেনকে টুরিস্ট পুলিশে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের মোজাম্মেল হককে রংপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, গত মঙ্গলবারের আদেশে শেরপুরের পুলিশ সুপার কামরুল ইসলামকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। তার স্থলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার জহিরুল ইসলামকে শেরপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাবকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে এবং পিবিআইয়ের শরীফুল হককে নাটোরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অন্যদিকে খুলনার পুলিশ সুপার মাহবুবুর রহমানকে পিবিআইতে এবং খুলনা মহানগর পুলিশের উপকমিশনার তাজুল ইসলামকে খুলনা জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন দ্বিপক্ষীয় বৈঠক

হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে ২৭ সেপ্টেম্বর

রাজধানীর হাজারীবাগ ও শাহজাহানপুর থেকে ৫২ অপরাধী গ্রেফতার

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি

ঢা‌বি হল প্রশাসন‌কে প্রাণনাশের হুমকি, থানায় অ‌ভি‌যোগ

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস

আসন্ন বাজেটে বাড়বে সিগারেটের দাম: এনবিআর চেয়ারম্যান

বীরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে, ‘স্বামী*স্ত্রী নিহত,