টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 22 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার ও বিকেলের নাস্তার বাজেট ১৫০ টাকা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 22, 2026 9:58 pm

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। এটা আগে ছিল পাঁচ গুণেরও বেশি। বুধবার (২২ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে ডা. জাহেদ লিখেছেন, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সময় লাঞ্চের মেন্যুতে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিম সেদ্ধ রান্না, ডাল, দই। প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার আর বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট ১৫০ টাকা, যেটা আগে ছিল ৫ গুণের বেশি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জানা যায়, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে খাবারের বাজেট বিষয়ে তিনি এ তথ্য জানান।

এর আগে, মঙ্গলবার নোয়াব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বৈঠকে নোয়াবের প্রতিনিধিরা সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ইস্যু তুলে ধরেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে যুবদল নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৮

ভারতে বাস ও লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১২

গর্ভবতী নারীকে নিয়ে ঢাকায় আসার পথে বাসের ধাক্কায় চালক ও দুই নারী সহ পাঁচ জনের মৃত্যু

বুধ-বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে চলবে ভার্চুয়াল আদালত

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

চাঁপাইনবাবগঞ্জে ‘মরা পদ্মায়’ গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু

ইউক্রেনে রাশিয়ার ৫ শতাধিক ড্রোন হামলায় নিহত ১৪

দক্ষিণ কেরাণীগঞ্জে ব্যবসায়ী অপহরণ ও নির্মম নির্যাতন, ৫০ লাখ টাকা চাঁদা দাবি

তিতাসে ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি