টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 25 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই দেশকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 25, 2026 7:26 pm

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার বাংলাদেশকে আওয়ামী লীগের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। বিএনপি যদি আওয়ামী লীগের পথে, পুরোনো স্বৈরাচারের পথে এদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশ একটি পরিবর্তনের স্বপ্ন দেখেছে। বাংলাদেশের মুক্তিকামী জনগণ প্রতিজ্ঞা করেছিল নতুন করে কোনো স্বৈরতন্ত্র এই দেশে ফেরত আসতে দেওয়া হবে না। সেই প্রতিজ্ঞা থেকেই বাংলাদেশের সংস্কারের কার্যক্রম শুরু হয়।

তিনি বলেন, ৫ আগস্টের পর থেকেই প্রতি পদে পদে বিএনপি সেই সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে এসেছে। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে ঐক্যমত কমিশনে আসে। কিন্তু ঐক্যমত কমিশনে এসেও প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সংস্কারে তারা নোট দিয়েছে; অর্থাৎ তাদের বাধা, তাদের অসম্মতি তারা জানিয়ে এসেছে।

এনসিপির এই নেতা আরও বলেন, সবশেষে তারা সেই সময়ে রাজনৈতিক বাস্তবতার চাপে গণভোটে রাজি হলেও আমরা দেখতে পেলাম যে নির্বাচনের পরপর তারা গণভোটকে অস্বীকার করা শুরু করেছে। যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। বাস্তবে বিএনপি তার অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করে দিয়েছে।

এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিতে দিতেই বিএনপির তেল ফুরিয়ে গিয়েছে, জ্বালানি ফুরিয়ে গিয়েছে। অথচ মন্ত্রীরা সংসদে বলছে-কোনো জ্বালানি সংকট নাই। বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছে। দেশে আইনশৃঙ্খলার যে ক্রমাগত অবনতি হচ্ছে, সেটাকেও অস্বীকার করছে বর্তমান সরকার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্বৃত্তের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

সরকার সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর: রাষ্ট্রপতি

হরমুজ প্রণালির পর ওমান উপসাগর দখলে নেওয়ার দাবি ইরানের

চাঁদা না দেওয়ায় নরসিংদী ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু ও ঢাকা মেডিকেলে এক এই নিয়ে ১৪জনের মৃত্যু

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকা থেকে ৫৬ অপরাধী গ্রেফতার

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার,আটক-২

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাউজান কলমপতিতে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসব উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তন

কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যার ঘটনায় র‍্যাবের হাতে আটক-১