টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 25 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকারকে ভূতে ধরেছে: জকসু ভিপি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 25, 2026 7:29 pm

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) মুহাম্মদ রিয়াজুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে জনগণের জীবনমানের উন্নতি না করে বরং পরিস্থিতি আরও জটিল করেছে। ‘বর্তমান সরকারকে ভূতে ধরেছে’। শনিবার (২৫ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

জকসু ভিপি বলেন, ৯০-এর দশকেও সারের জন্য আন্দোলনরত কৃষকদের ওপর গুলি চালানো হয়েছিল। বর্তমানেও তেলের জন্য যখন জনজীবন বিপর্যস্ত, বিদ্যুতের জন্য দেশের মানুষের হাহাকার, গ্যাসের অভাবে উৎপাদনশীল কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, হাজার কোটি টাকা ঋণ করে ব্যাংক গুলোকে দেউলিয়া করার পথে, ঠিক তখনই সরকার তাদের সকল ব্যর্থতাকে ঘোচাতে ক্যাম্পাসগুলোতে নেড়ি কুকুরের মতো ছাত্রদল নামক সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সরকারকে হুঁশিয়ারি করে তিনি বলেন, আজকে আমরা এ মঞ্চ থেকে ঘোষণা করতে চাই—সরকার যদি তাদের অঙ্গীকারগুলো ভুলে যায়, জুলাই বিপ্লবীদের অবদান ও জুলাই সনদকে ভুলে যায়, তাহলে এ দেশে আবারও জুলাই বসন্ত নেমে আসবে। আবারও হাজারো তরুণ জীবন দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে, তখন পালানোর পথ খুঁজে পাবেন না। তাই সময় থাকতে দেশের মানুষের জীবনমান উন্নয়ন করাসহ জুলাই সনদ ও গণভোটের রায়কে বাস্তবায়নের জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, সরকার যে মসনদে বসে আছে, ওই মসনদে আমাদের জুলাই শহীদদের রক্ত লেগে আছে। আপনারা শহীদের রক্তের সাথে বেইমানি করার দুঃসাহস করবেন না। আমরা দেখেছি ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর সারাদেশে আওয়ামী লীগের অফিসগুলো মহাসমারোহে উদ্বোধন করে দেওয়া হয়েছে। ছাত্রদলে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। সবশেষে তাদের সংরক্ষিত আসনে একজন আওয়ামী লীগকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা ধিক্কার জানাই তাদের এ কর্মকাণ্ডকে। আপনারা ভুল পথে আছেন।

এখনো সময় আছে, আপনারা ভিনদেশের প্রেসক্রিপশনে দেশ চালানো বন্ধ করুন। এখনো সময় আছে, এ দেশের মানুষের জনরায় গণভোটকে মেনে নিন। নতুবা এ দেশের ছাত্রসমাজ আবার জেগে উঠবে। আগের সরকার তো পালানোর সুযোগ পেয়েছে, আপনারা কিন্তু তাও পাবেন না। তাই অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদকে বাস্তবায়ন করুন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ

৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ দাবি করে ‘মাগফিরাত’ কামনা পুলিশ পরিদর্শকের

জেন-জিকে ‘নর্দমার প্রজন্ম’ বলায় কঙ্গনাকে এক হাত নিলেন রাখি সাওয়ান্ত

যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের ঘাঁটি দিলে কঠোর পদক্ষেপ নেবে ইরান

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

লংমার্চ ১৮ কোটি মানুষের পক্ষে: ডা. শফিকুর রহমান

কুড়িগ্রামে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা

মুক্তিপণ দিয়ে ফিরলেন সুন্দরবনের ১৪ জেলে

নানিয়ারচর জোন কর্তৃক ছাত্র-ছাত্রীদের মা‌ঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী এবং শিক্ষকদের উপহার প্রদান

যাত্রাবাড়ী ধনিয়া এলাকায় পাওনাদারের বকাঝকা ও অপমান সহ্য করতে না পেরে এক চা দোকানির আত্মহত্যা