টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 25 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন বাংলাদেশি হজযাত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 25, 2026 7:36 pm

চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত ৮৪টি ফ্লাইটে মোট ৩৩,৩১৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (২৫ এপ্রিল) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত ৮৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে আজ আরও পাঁচটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৫টি ফ্লাইটে ১৪,০৬৯ জন; সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ৩১টি ফ্লাইটে ১২,১১৪ জন এবং সৌদি আরবভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭,১৩৫ জন হজযাত্রী ভ্রমণ করেছেন।

তিনি আরও জানান, বাকি ৪৪,৯৭৮ জন হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন।

লোকমান হোসেন বলেন, বৃহস্পতিবার পর্যন্ত সৌদি দূতাবাস থেকে মোট ৭৮,২৯৬ জন হজযাত্রী হজের ভিসা পেয়েছেন। তাদের মধ্যে ৪,৪১৯ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩,৮৭৭ জন বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন।

এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১:৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এবছর বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ৪,৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩,৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।

হজ কার্যক্রম ব্যবস্থাপনায় ৩০টি প্রধান সংস্থা এবং ৬৩০টি সমন্বয়কারী সংস্থাসহ প্রায় ৬৬০টি সংস্থা জড়িত রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬শে মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে মধুমিতায় চলচ্চিত্র উৎসব

প্রতিবন্ধীদের সাথে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পক্ষ থেকে ইফতার

নারায়ণগঞ্জের কাঁচপুরে পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা ৩ পুলিশ আহত

রাউজান পৌর এলাকায় শ্রীশ্রী জ্বালাকুমারী মায়ের প্রতিষ্ঠা বার্ষিকী

ইজিবাইক ও মোটরবাইক সংঘর্ষে এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় ঢ্যামেকে  মৃত্যু

প্রশাসনের সিদ্ধান্ত মেনে সব সংগঠনের কর্মসূচি বন্ধ রাখার দাবি জবি ছাত্রদলের

উন্নয়ন ও মাদকমুক্ত সমাজের অঙ্গীকারে তেঁতুলঝোড়ায় আমান উল্লাহ আমানের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন

ঢাকা সাভারের উন্নয়ন ও জনসেবায় নতুন ইউএনওর প্রতি আশাবাদ মোশারফ হিমেল খানের

কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

জ্বালানির মূল্য সহনীয় রাখতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করুন: সংসদীয় কমিটি