টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 26 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বিয়ায় ভয়াবহ বোমা হামলায় নিহত ১৪, আহত ৩৫

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 26, 2026 1:40 pm

কলম্বিয়ায় একটি মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জন, যাদের মধ্যে ৫ জন শিশু রয়েছে। একের পর এক বিস্ফোরণ ও সশস্ত্র গোষ্ঠীর সহিংসতায় পুরো অঞ্চলজুড়ে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাউকা প্রদেশের প্যান-আমেরিকান মহাসড়কে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। সূত্র আল-জাজিরা।

কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান জানান, কাজিবিও এলাকার এল টুনেল নামক স্থানে এই বিস্ফোরণ ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে ‘বেসামরিক জনগণের ওপর নির্বিচার হামলা’ হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, ব্যথা প্রকাশ করার মতো ভাষা আমাদের নেই। কাউকা অঞ্চল একা এই বর্বরতার মোকাবিলা করতে পারবে না।

গভর্নরের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর মহাসড়কজুড়ে ধ্বংসস্তূপ আর ছিন্নভিন্ন গাড়ি পড়ে আছে। ওই এলাকায় এখনো উদ্ধার অভিযান চলছে।

কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এটি একটি সুপরিকল্পিত ‘সন্ত্রাসী হামলা’। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলার জন্য ‘ইভান মোরদিস্কো’ নেটওয়ার্ক এবং ‘জাইমে মার্টিনেজ’ নামক সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে সেনাবাহিনী।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি হামলাকারীদের ‘সন্ত্রাসী, ফ্যাসিস্ট এবং মাদক পাচারকারী’ হিসেবে আখ্যা দিয়ে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, ভায়ে দেল কাউকার গভর্নর ফ্রান্সিসকা তোরো পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে বাড়তি সেনা মোতায়েন ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

ঈদুল আজহার দিনে দেশজুড়ে থাকবে ঝোড়োবৃষ্টি

বিআরটিএ মেট্রো সার্কেল

বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর রাশেদুজ্জামান রাশেদ বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন বলে অভিযোগ উঠেছে (পর্ব ১)

থাইল্যান্ডে শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে শিক্ষকসহ নিহত ৭

সৌদি আরবে পৌঁছেছেন ৫৭ হাজার ৫২৬ হজযাত্রী

জুলাই মাসে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, বেশি মৃত্যু বাইক দুর্ঘটনায়

ভূরুঙ্গামারীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা শাখার দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন

অস্বাভাবিক আচরণের জেরে আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

বীরগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন