টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 26 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫: পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 26, 2026 9:11 pm

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি অনুমোদন পেয়েছে। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের একনেকের ১০ম সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, সভায় ১৭টি প্রকল্প উপস্থাপন করা হলেও ১৫টি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং অধিকাংশই অনুমোদন পেয়েছে। কিছু প্রকল্প শর্তসাপেক্ষে পাস হয়েছে এবং কয়েকটির বিষয়ে মন্তব্য ও পর্যালোচনার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও জানান, চলমান ও পূর্বে প্রস্তাবিত প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক প্রকল্প এমন পর্যায়ে রয়েছে, যেগুলোর প্রয়োজনীয়তা নতুন করে যাচাই করা দরকার।

প্রকল্প অনুমোদনে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট। সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে, ব্যয়ের দিক থেকে। এছাড়া ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে, সেগুলো যৌক্তিকতা যাচাই-বাছাই করা। পাশাপাশি প্রকল্পগুলো জনগণের জীবনমান উন্নয়ন এবং সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি খাদে আহত -২

বিদ্যুৎ সাশ্রয়ে মানতে হবে ১১ নির্দেশনা সরকারি চাকরিজীবীদের নোটিশ

ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন

মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি খায়ারুল সম্পাদক সোহান

বীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি সেলাই মেশিন বিতরণ

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার

সিরাজগঞ্জ- ৫ আসনের নির্বাচনে অনুসন্ধানী ভোটের হালচাল

জাতিসংঘে খলিলুর রহমানের ৬ দফা কর্মপরিকল্পনা উপস্থাপন

তেজগাঁও ঢাকা পলিটেকনিকে ছাত্রদল- ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ১৬

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে এনসিপি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত