টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শামীমা পারভীন ঢাকার নতুন পুলিশ সুপার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 30, 2026 10:00 pm

ঢাকার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া পৃথক প্রজ্ঞাপনে এদিন পুলিশের আরও ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মকবুল হোসেনকে একই পদে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে। ঢাকা এপিবিএন-১২’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ঢাকা এপিবিএন-৫’র অধিনায়ক করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ঢাকা এপিবিএন-১২’র অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকা এপিবিএন-১৩’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে। র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান এবং মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে এবং ডিএমপির উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় ৪১ অপরাধী গ্রেফতার

অস্তিত্বসংকটে নাসিরনগরে অসংখ্য খাল- বিল

রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের অনেক প্রত্যাশা: প্রধানমন্ত্রী

মাদকবিরোধী বার্তা নিয়ে গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ

তিতাসে বিয়ের প্রলোভনে তরুণীকে ধারাবাহিক ধর্ষণ, গোপন ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য—অভিযুক্ত বিদেশে পলাতক

বাসার ছাদে খেলা করার সময় বাসার পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃর্শে হয়ে এক শিশুর মৃত্যু

ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে প্রধান উপদেষ্টার নৈশভোজ

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে অস্ট্রেলিয়া

লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন আজ