টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 4 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমার ছেলেকে এভাবে মরতে হবে, তা কখনও ভাবিনি: জামিলের বাবা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
May 4, 2026 1:04 pm

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরেছে। সোমবার সকালেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে শোক আর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

স্বজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় জামালপুরের উদ্দেশে, যেখানে আজ মাগরিবের পর জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছায় মরদেহ। বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, লিমনের বাবা-মা, পরিবারের সদস্যরা। প্রিয়জনের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ছেলের মৃত্যুতে ভেঙে পড়া বাবা জহুরুল হক বলেন, বাবা হিসেবে আমার সবচেয়ে কষ্ট ও দুঃখ। দুই ছেলেকে তিলে তিলে বড় করেছি। কোনো কষ্ট দিইনি, শাসন করেছি শুধু কথায়। আমার ছেলেকে এভাবে মরতে হবে, তা কখনও ভাবিনি। আল্লাহ জানেন, তাকে কী কষ্ট দেওয়া হয়েছে।

লিমনের মামা জানান, জামালপুরের মাদারগঞ্জে বাদ মাগরিব তার জানাজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। পরিবারের সঙ্গেও রুমমেট বা অন্য কোনো সমস্যা নিয়ে লিমন কিছু শেয়ার করেনি। সবকিছু স্বাভাবিকই ছিল।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র সরকারের কাছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

জামিল আহমেদ লিমন, ২৭, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তৃণমূলের প্রতীক জোড়াফুল হাতছাড়া হলো মমতার

বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ জন পাচারকারী আটক

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতার জামিন

দাউদকান্দিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৯

সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে কোণঠাসা বড় জাহাঙ্গীর বাহিনী: অস্ত্র-গোলাবারুদসহ ৩ সদস্যের আত্মসমর্পণ, জিম্মি জেলে উদ্ধার

তেল আবিবে মহাপ্রলয়ের শঙ্কা আকাশে উড়ছে হাজার হাজার কাক, ভাবনায় আতঙ্কে ইসরায়েলিরা

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

কুমিল্লার আলোচিত তুহিন হত্যা আসামি গ্রেফতার ১, ‘আদালতে স্বীকারোক্তি,

পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে এক কলঙ্কজনক ঘটনা: সেনাপ্রধান

চাঁদা না দেওয়ায় নরসিংদী ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা