টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 5 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
May 5, 2026 2:29 pm

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে লিউইয়াং শহরের হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৬১ জন। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা কারখানার আশপাশের তিন কিলোমিটার এলাকার লোকজনকে সরিয়ে নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে প্রায় ৫০০ কর্মী অংশ নেন। ভবনের ভেতরে আটকে পড়াদের খুঁজে বের করতে রোবটও ব্যবহার করা হয়। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ।

কর্তৃপক্ষ জানায়, কারখানার ভেতরে থাকা দুটি গানপাউডার গুদাম উদ্ধারকাজে ঝুঁকি তৈরি করছিল। দ্বিতীয় দফা দুর্ঘটনা এড়াতে এলাকা আর্দ্র রাখাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাছাকাছি একটি আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে যায় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের খুঁজে বের করা এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।

স্থানীয় এক বাসিন্দা জানান, বিস্ফোরণের প্রভাবে তাঁর বাড়ির জানালার কাচ ভেঙে গেছে এবং দরজা-জানালার কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন।

লিউইয়াং শহর আতশবাজি উৎপাদনের জন্য পরিচিত এবং বিশ্বে বৃহত্তম উৎপাদন কেন্দ্রগুলোর একটি হিসেবে বিবেচিত। তবে চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নতুন নয়; এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে হুবেই প্রদেশে একই ধরনের ঘটনায় ১২ জন নিহত হন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফুটপাতে চায়ের দোকানে চা খাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

রানা প্লাজা ট্রাজেডি,১৩ বছরেও শেষ হয়নি বিচার, জনমনে নানা প্রশ্ন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৫

ইরানি ড্রোন প্রতিহত করতে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় বিশেষজ্ঞ মোতায়েন

এসএসসি কেন্দ্রে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দেখলাম:মাহদী আমিন

কেউ যদি ভাবে মার্কার ওপর চড়ে তরী পাড় হবেন, তা হবে নাঃ ব্যারিস্টার রুমিন ফারহানা

রাজধানীর মোহাম্মদপুরে মাদক ব্যবসায় সাগর সহ তার ৩ সহযোগী গ্রেপ্তার

ইরান যুদ্ধে ৬ দিনে যুক্তরাষ্ট্রের খরচ প্রায় ১১ বিলিয়ন ডলার

হাজারীবাগের ধানমন্ডি স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ঝুলছিল নারীর মরদেহ

কুমিল্লায় বিজিবির-১০ এর অভিযান, ‘বিদেশী পিস্তল, গুলি-সহ ১২ কেজি গাজা উদ্ধার